"বুকের শোণিতে উর্বর করেছে এই প্রগাঢ় শ্যামল'- উদ্দীপকের এই পঙক্তির মাধ্যমে একুশের মূল চেতনাকে ব্যাখ্যা করা যায়।" 'ফেব্রুয়ারি ১৯৬৯'-এর আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বুকের শোনিতে উর্বর করে এই প্রগাঢ় শ্যামল কথাটি বাঙালির মনে শহীদদের স্থাপন বোঝানো হয়েছে। ভাষা আন্দোলনের চেতনায় বাঙালিরা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছে এ বিষয়টিতেই উদ্দীপকের সঙ্গে প্রশ্নোত্ত কথাটির সাদৃশ্য রচিত হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদ হন সালাম। তিনি শূন্যে পতাকা তুলেছিলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। তাকে ঘাতকের বুলেটের আঘাতে জীবন দিতে হয়েছিল। কিন্তু এ জীবনদানের মাধ্যমেই তিনি বাঙালির অন্তরে স্বাধীন- সার্বভৌম দেশ গড়ার চেতনা জাগ্রত করেছিলেন। এ চেত চেতনার হাত ধরেই পরবর্তীতে বারবার বাংলার মানুষ কখনো গণঅভ্যুত্থা খান, কখনো স্বাধীনতা সংগ্রাম করেছে। উদ্দীপকে অনেকগুলো ঘটনার উল্লেখ করে মূলত এ বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পরে আসে সত্তরের নির্বাচন। পরবর্তীতে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। অর্থাৎ যখনই দেশ বিপদে পড়েছে তখনই এ দেশের মানুষ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করেছে। আর এ সংগ্রাম করতে গিয়ে তারা ধারণ করেছে পূর্বসূরিদের আদর্শ। এই আদর্শই হলো ভাষা আন্দোলনের চেতনা। সালামের শূন্যে পতাকা তোলার বিষয়টি এখানে ইঙ্গিতবহ হয়েছে। কেননা সালাম এক্ষেত্রে একুশের চেতনার প্রতীক হয়ে আছে। তাই বলা যায়, উদ্দীপকের স্বাধীনতা আন্দোলনে যে একুশের চেতনা কাজ করেছিল তা উল্লিখিত পভুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
"বুকের শোণিতে উর্বর করেছে এই প্রগাঢ় শ্যামল'- উদ্দীপকের এই পঙক্তির ম…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর