উদ্দীপকে বর্ণিত ভাবনার সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ঐতিহ্য চেতনার সাদৃশ্য নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের ভাবনার সঙ্গে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার সাথে মুক্তিযুদ্ধের চেতনা ফুটে উঠেছে। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রঙ হলেও এর বিপরীতে আছে অন্য রঙ যা দেখতে ভালো লাগে না। এই রঙকে শহীদদের রক্তের সাথে তুলনা করা যায়। কেননা কৃষ্ণচূড়া ফুলের রঙ এবং রক্তের রঙ একই। এজন্য কৃষ্ণচূড়া ফুলের গন্ধ এবং দর্শন চোখে ভালো লাগে না। বরং সন্ত্রাস আনে। মুক্তিযুদ্ধের করুন কাহিনী আমাদের মনে গেথে গেছে। এই বিপরীত রঙটি ঘাতকদের আস্তানা থেকে শুরু করে পথ-ঘাট, সারা দেশ ছেয়ে গেছে, যেগুলো মানুষের রঙকে ঈঙ্গিত বহন করে। পাশাপাশি উদ্দীপকে শত্রুর প্রতি আপসহীন লড়াইয়ের কথা বলা হয়েছে যা কবিতার প্রধান আলোচ্য বিষয়। প্রতিবাদ করার জন্য সালাম রাজপথে নেমেছিল পতাকা উড়ানোর জন্য, বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে দিয়েছিল। দেশের জন্য এরা গৌরব। এরা শস্য চাষের জন্য অস্ত্র শান দিয়ে রেখেছে। একই হাসিমুখে বাঁশি বাজাতে বাজাতে গলা ফাঁস পড়তে ভয় করেনি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯ ' কবিতায় মুক্তিযুদ্ধের চেতনা ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ভাবনার সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ঐতিহ্য চেতনার…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর