“উদ্দীপকের কবি ও 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।” মন্তব্যটির সত্যতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের কবি ও ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত। মন্তব্যটি যথার্থ। ১৯৪৭ সালেরদ দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলার মানুষের উপর অন্যায় অত্যাচার শুরু করে। তারা অন্যায় ভাবে এ দেশের মানুষের অধিকার হরণ করে। এক সময় তারা বাঙালির ভাষার উপর হস্তক্ষেপ করে। বাংলা ভাষাকে তারা কেড়ে নিতে চায়। "ফেব্রুয়ারি ১৯৬৯" কবিতা কবি ভাষা আন্দোলন চেতাকে স্মরণ করে বাঙালি সংগ্রামী চেতনা দেশপ্রেম ও গণজাগরণ দিকটি তুলে ধরেছেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপর নানাভাবে শাসনের নামে শোষণ করতে থাকে। দেশভাগের পর অধিকার সমান করার কথা হলেও তার বিন্দুমাত্র দেখা যায় না। অধিকার বুঝিয়ে দেয়ার পরিবর্তে তারা নানা ধরনের তালবাহানা শুরু করে। তারা বাংলার মানুষদের উপরে অত্যাচার শুরু করে।তারা বাঙালির মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দু ভাষাকে চাপিয়ে দিলে বাঙালি প্রতিবাদ করে। বাঙালির সাহসী সন্তানরা আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষায় মর্যাদা রক্ষা করেছেন। আলোচ্য কবিতার প্রতিফলিত সেই চেতনা আর উদ্দীপকে প্রতিফলিত চেতনা এক ও অবিভিন্ন। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবির চেতনায় ভাষাশহিদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে শহরের পথে পথে। উদ্দীপকেও রক্তবুদবুদের কথা বলা হয়েছে। এ দিক থেকে উদ্দীপকের কবিতাংশের ভাবনা এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কবির ভাবনা একসূত্রে গাঁথা। উভয় কবিই বাঙালির সংগ্রামী চেতনার ধারক এবং শত্রুদের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ জাগরণের সমর্থক। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
“উদ্দীপকের কবি ও 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।”…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর