শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উত্তর: প্রতিবাদ-প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার দিক থেকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে উদ্দীপকটির সাদৃশ্য রয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে '৬৯-এর গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বাঙালির প্রতিবাদী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য রচনা করেছেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে দেশবাসী গর্জে ওঠে সেসময়। এদেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণেই সংঘটিত হয় গণ-অভ্যুত্থান । উদ্দীপকের কবিতাংশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদের উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা ফুটে উঠেছে। তাদের কেউ কেউ কারখানার শ্রমিক, কেউ কৃষক, কেউ মধ্যবিত্ত আবার কেউবা ভবঘুরে। এই বিচিত্র শ্রেণি ও পেশার মানুষ সমবেত হয়েছে মূলত একটি বিশেষ লক্ষ্য নিয়ে। আর তা হলো সম্মিলিত প্রতিরোধ। একইভাবে, 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে।' সে সময় স্বৈরাচারী পাকিস্তান সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশের সকল শ্রেণি ও পেশার সাধারণ মানুষ সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়। এটিই উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

উদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বক্তব্যের সাদৃশ্য…

উদ্দীপক

“কপালে কব্জিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্মবিত্ত করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে।”

Comilla · 2022

উত্তর

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

উত্তর

হানাদার বাহিনীর অশুভ পদচারণে বিপর্যস্ত দেশকে বোঝাতেই কবি সমগ্র দেশকে ঘাতকের অশুভ আস্তানার সঙ্গে তুলনা করেছেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির ওপর ব্যাপক নির্যাতন চালায়। তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। চারিদিকে তাদের পরিচালিত হত্যা, সন্ত্রাস ও লুণ্ঠন জনজীবনে আতঙ্ক তৈরি করে। এ বিষয়টি বোঝাতেই কবি সারা দেশকে ঘাতকের অশুভ আস্তানার সঙ্গে তুলনা করেছেন।

উত্তর

প্রতিবাদ-প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার দিক থেকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে উদ্দীপকটির সাদৃশ্য রয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে '৬৯-এর গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বাঙালির প্রতিবাদী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য রচনা করেছেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে দেশবাসী গর্জে ওঠে সেসময়। এদেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণেই সংঘটিত হয় গণ-অভ্যুত্থান । উদ্দীপকের কবিতাংশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদের উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা ফুটে উঠেছে। তাদের কেউ কেউ কারখানার শ্রমিক, কেউ কৃষক, কেউ মধ্যবিত্ত আবার কেউবা ভবঘুরে। এই বিচিত্র শ্রেণি ও পেশার মানুষ সমবেত হয়েছে মূলত একটি বিশেষ লক্ষ্য নিয়ে। আর তা হলো সম্মিলিত প্রতিরোধ। একইভাবে, 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে।' সে সময় স্বৈরাচারী পাকিস্তান সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশের সকল শ্রেণি ও পেশার সাধারণ মানুষ সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়। এটিই উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ।

উত্তর

কেবল সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধের চিত্র তুলে ধরায় উদ্দীপকের কবিতাংশটির বক্তব্য 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সামগ্রিকতাকে তুলে ধরতে পারেনি । 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ-অভ্যুত্থান হয়, তার স্বরূপ তুলে ধরা হয়েছে। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র-অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন ১৯৬৯ -এ ব্যাপক গণ আন্দোলনে রূপ নেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা ও ছাত্রদের এগারো দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। উদ্দীপকের কবিতাংশে কবি সম্মিলিত প্রতিবাদের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার চিত্র উপস্থাপন করেছেন। এসব প্রতিবাদকারীর কেউ লোহার শ্রমিক, কেউ উলঙ্গ কৃষক, আবার কেউ মধ্যবিত্ত বা ভবঘুরে। তবে ভিন্ন পরিবেশ ও অবস্থান থেকে এলেও তাদের মনোভাব এক। আর তা হলো প্রতিবাদী মানসিকতা। কবিতাংশটিতে শ্রমিকদের মাথায় বাঁধা লালসালুই তাদের প্রতিবাদী চেতনার স্মারক। তবে এটিই আলোচ্য কবিতার একমাত্র বিষয় নয় । 'ফেব্রুয়ারি ১৯৬৯' একটি দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনার কবিতা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর জাতিগত বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ-আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সে প্রেক্ষাপটেই রচিত। আলোচ্য কবিতায় ফুটে ওঠা প্রতিবাদী মানসিকতার দিকটি উদ্দীপকের কবিতাংশে ফুটে উঠলেও পাকিস্তান সরকারের অপশাসনের চিত্র সেখানে উঠে আসেনি । এছাড়া কবিতাটিতে '৬৯-এর গণ- অভ্যুত্থানের প্রেরণা হিসেবে কবি বায়ান্নর ভাষা আন্দোলনকে চিহ্নিত করেছেন। উদ্দীপকের কবিতাংশটিতে এ বিষয়ে কোনো ধারণা পাওয়া যায় না । সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।