“উদ্দীপকের ভাবনা ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কবির চেতনা এক সূত্রে গাঁথা”— মন্তব্যটি যাচাই কর।
উত্তর: উদ্দীপকের ভাবনা এবং ফেব্রুয়ারি ১৯৬৯ এর চেতনা একই সূত্রে গাথা। ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন ১৯৬৯ সালে ব্যাপক গণঅভ্যুত্থানে রূপ নেয়। ভাষার জন্য যাঁরা রক্ত দিয়েছিল তাঁদের ত্যাগ মহিমা-চেতনা- দেন। মূর্ত হয়ে ওঠে কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। এই চেতনাই এদেশের জনসাধারণকে সংগ্রামী করে তোলে। জাতিগত শোষণ, নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এদেশের মানুষ ১৯৬৯ -এ। কবিতায় দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। উদ্দীপকেও কবিতার মাধ্যমে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বাংলা সাধারণ মানুষের একবদ্ধ হয়ে লড়াই করা। তাদের স্বাধীনচেতা মনোভাব এবং ভাষার জন্য রক্ত দেওয়া। শহীদদের আত্মত্যাগ যেন আজও ইতিহাসের সাক্ষী।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
“উদ্দীপকের ভাবনা ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কবির চেতনা এক সূত্রে গ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর