“উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পূর্ণ অনুরণন ঘটেনি।”— মন্তব্যটি যাথার্থ্য নির্ণয় কর।
উত্তর: “উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পূর্ণ অনুরণন ঘটেনি।” - মন্তব্যটি যথার্থ হয়েছে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা একই সঙ্গে সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণ- জাগরণের কবিতা। এর প্রেক্ষাপটে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ভাষা আন্দোলন এবং এই চেতনার নিরিখে পরে উনসত্তরের সংঘটিত হওয়ার প্রসঙ্গ। এ কবিতায় শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মাহুতি দেওয়া বীর জনতাকে তিনি প্রতীকায়িত করেছেন। অপরদিকে উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতাপূর্ব সময়ের বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর নির্বাচনে জয়লাভ, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণজাগরণ পেরিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে তাই বলা হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ভাষা আন্দোলন ও ৬৯ এর গণঅভ্যুত্থানের কথা বলা হলেও সামগ্রিক স্বাধীনতার দিকটি ফুটে উঠেনি। আর তাই “উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পূর্ণ অনুরণন ঘটেনি।” - মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
“উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পূর্ণ অনুরণন ঘটেনি।”— মন্তব্যটি…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর