• 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার অন্তর্নিহিত তাৎপর্য উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। মন্তব্যটি সত্য।
• বাঙালি বহু ঘাত-প্রতিঘাত পার হয়ে তার লক্ষ্যে পৌঁছেছে। তারা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্যসাধন করে মুক্তির পথে এগিয়েছে এবং শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।'
• 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা দিয়েছেন। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম, সাধনা ও বিজয়ের কথা ব্যক্ত করেছেন। কবির একান্ত প্রত্যাশা মুক্তির প্রতীকরূপে কবিতাকে অনুষঙ্গ করেছেন। উদ্দীপকেও দেখা যায়, কবিতার সৌন্দর্য ও শক্তির কথা বলা হয়েছে। কবিরা গোলাপের মতো সুন্দর কথা বলেন এবং চাঁদের মতো স্বপ্ন দেখেন, কবিতার মাধ্যমে নানা বিষয় তুলে ধরেন মনোরমভাবে।
• 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি কবিতা দ্বারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সত্য, সুন্দর, স্বাধীনতা, মুক্তি ও কল্যাণকে অঙ্গীভূত করেছেন। শোষণ-নির্যাতন থেকে মুক্তির জন্য সশস্ত্র আন্দোলনের কথা বলেছেন। আর এর মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাও যে কবিতার মতো সুন্দর তাও নির্দেশ করেছেন। যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।