• ঐতিহ্য, সচেতনতা ও দেশপ্রেমই উদ্দীপক এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূল বক্তব্য। মন্তব্যটি যথার্থ।
• বাঙালি জাতি বহু চড়াই-উতরাই পার হয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে। শোষকের অত্যাচার ও নিপীড়ন থেকে নিজেদের রক্ষা করার যে গৌরবময় ইতিহাস বাঙালির রয়েছে সেটি নতুন প্রজন্মকে প্রবলভাবে দেশপ্রেমে উজ্জীবিত করে।
• উদ্দীপকে অজয় লন্ডনে চাকরি করেন। মায়ের মৃত্যুর কথা শুনে তিনি দেশে এসে আপন ভূমি ও মানুষকে দেখে টান অনুভব করেন এবং তিনি দেশে থাকার সিদ্ধান্ত নেন, যা তার ঐতিহ্য চেতনা ও দেশপ্রেমকে প্রকাশ করে। তার এই দেশপ্রেম 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত হয়েছে। কবি এতে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নিজের দেশপ্রেমকে তুলে ধরেছেন।
• 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ইতিহাস ও ঐতিহ্য সচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলা হয়েছে। এতে কবি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনার নির্দেশ করে তার পূর্বপুরুষদের ওপর শোষকদের অত্যাচার ও নির্যাতনের কথা বলেছেন। এভাবেই কবিতাটিতে ঐতিহ্যচেতনা ও দেশপ্রেম প্রতিফলিত হয়েছে, যা উদ্দীপকেও বিদ্যমান। তাই পরিশেষে বলা যায়, প্রদত্ত মন্তব্যটি যথার্থ।