• "উদ্দীপকে আমাদের রক্তাক্ত ইতিহাসের কথা যেমন বলা হয়েছে, তেমনি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাও আমাদের প্রাচীন রক্তাক্ত ইতিহাস"- মন্তব্যটি ব্যাখ্যা করা হলো।
• বাঙালি জাতির ইতিহাস নিজ ভূখণ্ডে শোষিত হওয়ার ইতিহাস। আর্য সভ্যতা থেকে শুরু করে ব্রিটিশ শাসন কিংবা পাকিস্তানি শাসনামল, প্রতিটি ক্ষেত্রে বাঙালি হয়েছে অধিকারবঞ্চিত। অধিকারের কথা উচ্চারণে হয়েছে নির্মম নির্যাতনের শিকার।
• উদ্দীপকে কোনো দেশপ্রেমিক রীরের নির্মম চিত্র প্রকাশিত হয়েছে।
এ চিত্র আমাদের মুক্তিযুদ্ধের বাস্তবতা। দীর্ঘ নয় মাসব্যাপী যুদ্ধে পাকিস্তানি জান্তা বাহিনী নির্মম নিষ্পেষণ চালিয়েছে বাঙালির ওপর। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত হয়েছে কবির পূর্বপুরুষ তথা বাঙালি জাতির সংগ্রামের ইতিবৃত্ত। অনার্য ভূমিজীবী বাংলার ক্রীতদাসের সংগ্রাম করে টিকে থাকার চিহ্ন খচিত হয়েছে তাদের পিঠে তাজা রক্তজবার মতো। কবি প্রকাশ করেছেন ভালোবাসার জন্য যুদ্ধে যেতে হয় প্রিয়জন ছেড়ে। যার পরিণতি হয়তো উদ্দীপকের মতো।
• উদ্দীপকের কবির নির্যাতনের চিত্রটি বাঙালির মুক্তিসংগ্রামের। স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের এমন ত্যাগ স্বীকার করতে হয়েছে। জীবন বিসর্জন দিতে হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির প্রাচীন ইতিহাসের নির্মমতা তুলে ধরা হয়েছে। কবির পূর্বপুরুষদের অত্যাচারিত হওয়ার চিত্র ফুটে উঠেছে রক্তজবার মতো ক্ষতচিহ্নের মধ্য দিয়ে। তাই বলা যায় যে, উদ্দীপকে আমাদের রক্তাক্ত ইতিহাসের কথা যেমন বলা হয়েছে, তেমনি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাও আমাদের প্রাচীন রক্তাক্ত ইতিহাস।