শেয়ারFacebookWhatsApp

সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: • 'সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা' বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনার লালনকে বোঝানো হয়েছে। • সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখার কথা বলেছেন।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক আমরা বাঙালি জাতি। মাস্টার দা সূর্যসেন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ সূর্যসন্তানদের আত্মত্যাগ আমাদের অমিত প্রেরণার উৎসভূমি। তাইতো আজও কোনো সংকটের মুহূর্তে বাঙালির কানে বাজে মহাপুরুষের অমর বাণী- “ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।”

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

• কবির পূর্বপুরুষ পতিত জমি আবাদের কথা বলতেন।

উত্তর

• 'সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা' বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনার লালনকে বোঝানো হয়েছে। • সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখার কথা বলেছেন।

উত্তর

• 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবির পূর্বপুরুষদের সংগ্রামী চেতনার প্রতি উদ্বুদ্ধ হওয়ার দিকটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • বাঙালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। এগুলো এ জাতিকে যেকোনো সংকট ও দুর্যোগে দারুণভাবে উজ্জীবিত করে। • উদ্দীপকে বাঙালি জাতিকে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগ আমাদের অমিত প্রেরণার উৎসভূমি। ফলে বাঙালি জাতির যেকোনো সংকটের মুহূর্তে তাদের অমর বাণী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন। তাদের সাহসী চেতনা কবি বারবার স্মরণ করেছেন। কেননা কবি মনে করেন তার পূর্বপুরুষের আত্মত্যাগ, ও সংগ্রামী চেতনা বাঙালি জাতিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহায়তা করবে। তাই তিনি তার পূর্বপুরুষদের সংগ্রামী চেতনার প্রতি উদ্বুদ্ধ হয়ে তাদের থেকে প্রেরণা নিয়েছেন, যেই দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে।

উত্তর

• "উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি বাঙালির গৌরবকেই নির্দেশ করে।"- মন্তব্যটি যথার্থ। • বাঙালির ইতিহাস সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস। বাঙালি জাতি যুগে যুগে বিদেশি শাসক-শোষকদের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে আছে। অন্যায়ের কাছে তারা কখনই মাথানত করেনি। • উদ্দীপকে বাঙালি জাতির মহাপুরুষদের আত্মত্যাগ তুলে ধরা হয়েছে। তাদের এমন সংগ্রামী চেতনা বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অতীতকেই নির্দেশ করে যা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূল দিক। এ কবিতায় কবি বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। এগুলোর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন এ জাতির একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে, যা তাকে সংকটের সময় মুক্তির প্রেরণা জোগায়। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বাংলার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে নানা আঙ্গিকে উপস্থাপন করেছেন। এ কবিতায় কবি বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের বিষয়সমূহ তুলে ধরেছেন। কবি তার পূর্বপুরুষের শোষিত হওয়া এবং তা মোকাবিলা করার দিকগুলো তুলে ধরেছেন। যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো থেকে মুক্তির প্রেরণা নিতে পারে। এভাবেই উক্ত কবিতাটি বাঙালির গৌরবকে নির্দেশ করে, যা উদ্দীপকেও দেখা যায়। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছিরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।