শেয়ারFacebookWhatsApp

প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?

উত্তর: . প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?

উদ্দীপক

স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

সিলেট এমসি কলেজ · 2025

উত্তর

. প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে।

উত্তর

• পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কারণ শত্রুরা বা শাসকগোষ্ঠী তাদের ক্রীতদাস তথা কবির পূর্বপুরুষদের ওপর ঝাঁপিয়ে অত্যাচার করত। তাই পূর্বপুরুষদের কবি ক্রীতদাস বলেছেন। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি ঐতিহ্য সচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা উচ্চারণ করেছেন। কবি এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছরের সংগ্রাম ও ইতিহাসকে তুলে ধরেছেন। যেখানে দেখা যায় বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। সেই ক্রীতদাসদের ওপর অত্যাচারের ইতিহাসকেও তুলে ধরা হয়েছে এ কবিতায়। যেখানে দেখা যায় পূর্বপুরুষদের ওপর শাসকগোষ্ঠী ক্রীতদাসের মতো নিষ্ঠুর আচরণ করেছিল। তাই কবি পূর্বপুরুষদের ক্রীতদাস বলেছেন।

উত্তর

• উদ্দীপকের বিষয়বস্তু 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সঙ্গে চেতনাগত দিক থেকে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। • মানবসভ্যতার ইতিহাসে বাঙালিকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়েছে। মানুষ প্রতিনিয়তই ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে জীবনের কঠিন পথ অতিক্রম করছে। বাঙালিও একতাবদ্ধ হয়ে সংগ্রাম করে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। • উদ্দীপকে স্বাধীনতার স্বরূপকে তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে স্বাধীনতা হচ্ছে ফসলের মাঠে কৃষকের হাসি এবং রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধে সাঁতারকাটা। অর্থাৎ স্বাধীনতা বলতে বৃহত্তম অর্থে মানুষের মুক্তিকে তুলে ধরা হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় দেখা যায়, কবি এখানে পৌনঃপুনিকভাবে মানবমুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উঠেছে এই কবিতা, যা উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে একসূত্রে গাঁথা। এভাবে উদ্দীপকের ভাববস্তু 'আমি কিংবদন্তি কথা বলছি' কবিতার সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "স্বাধীনতায় আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।" উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা উভয় ক্ষেত্রেই এ ভাবটি প্রস্ফুটিত হয়ে উঠেছে। • প্রত্যেক মানুষই স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। পরাধীনতা কাম্য নয়। স্বাধীন ও মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সব ভুল-ভ্রান্তি, দুঃখ-বেদনা থেকে পরিত্রাণ চায়। • উদ্দীপকে স্বাধীনতার ফলে সৃষ্ট মুক্ত জীবনের আনন্দকে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়, স্বাধীনতার ফলে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দময় হাসি। স্বাধীনতার ফলেই গ্রামের কিশোরী মেয়ে অবাধে সাঁতার কাটতে পারছে গ্রামের পুকুরে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মধ্যেও কবি মানবমুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চারিত হয়ে উঠেছেন। তিনি বারবার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে বর্তমান সময়েও মানুষকে সোচ্চার করে তুলতে চেয়েছেন স্বাধীনতা অর্জনের জন্য। কারণ এই স্বাধীনতাই পারে মানুষকে একটি আনন্দময় ও সুন্দর জীবন দান করতে। এই স্বাধীনতার ফলেই আনন্দময় জীবনের বহিঃপ্রকাশ ঘটে। • উদ্দীপকের কবিতাংশের ক্ষুদ্র পরিসরে যে ভাবকে তুলে ধরা হয়েছে তার মূলে রয়েছে আনন্দময় জীবনের অন্যতম বহিঃপ্রকাশ; যাকে কবি স্বাধীনতার সঙ্গে সমার্থক করে তুলেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মধ্যেও কবি এই স্বাধীনতাকে কবিতার সঙ্গে তুলনা করে মুক্ত জীবনের আনন্দকে তুলে ধরেছেন। তাই বলা যায়, স্বাধীনতার মধ্য দিয়ে আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছিসিলেট এমসি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।