শেয়ারFacebookWhatsApp

কবি প্রবহমান নদীর কথা বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: কবি প্রবহমান নদীর কথা বলতে মুক্ত জীবন ও সমৃদ্ধিকে বুঝিয়েছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। এই কবিতায় তিনি ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলেছেন। এখানে প্রবহমান নদী মুক্ত ও স্বাধীন। আর তা জীবনদায়ীও বটে। কেননা নদী যে দিক দিয়ে বয়ে যায় সেই স্থানকে উর্বর ও বসবাস উপযোগী করে তোলে। এই কারণেই 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি মুক্ত জীবন ও সমৃদ্ধির প্রতি ইঙ্গিত করে প্রবহমান নদীর কথা বলেছেন।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

কবি প্রবহমান নদীর কথা বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কে আসে সঙ্গে দেখ দেখ চেয়ে আজ: কারখানার রাজা, লাঙ্গলের নাবিক, উত্তাল ঢেউয়ের শাসক উদ্যত বৈঠাহাতে মাল্লাদল, এবং কামার কুমোর তাঁতি। এরা তো সবাই সেই মেহনতের প্রভু, আনুগত্যে শাণিত রক্তে ঢল হয়ে যায় বয়ে, তোমার শিরাময় সারা পথে পথে।

Chittagong · 2024

উত্তর

কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।

উত্তর

কবি প্রবহমান নদীর কথা বলতে মুক্ত জীবন ও সমৃদ্ধিকে বুঝিয়েছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। এই কবিতায় তিনি ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলেছেন। এখানে প্রবহমান নদী মুক্ত ও স্বাধীন। আর তা জীবনদায়ীও বটে। কেননা নদী যে দিক দিয়ে বয়ে যায় সেই স্থানকে উর্বর ও বসবাস উপযোগী করে তোলে। এই কারণেই 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি মুক্ত জীবন ও সমৃদ্ধির প্রতি ইঙ্গিত করে প্রবহমান নদীর কথা বলেছেন।

উত্তর

উদ্দীপকের মানুষ আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের মধ্যে শ্রমনির্ভর জীবনযাপনের দিক থেকে মিল রয়েছে। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরানো। হাজার বছরের এই পথপরিক্রমায় বাঙালিরা নানাভাবে শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে শ্রমশোষণের বিষয়টি ছিল 'সবচেয়ে সাধারণ ঘটনা। তাদের শ্রমে-ঘামে অর্জিত সম্পদ প্রায়শই লুটেরারা ছিনিয়ে নিয়েছে। উদ্দীপকের 'কবিতাংশে কবি শ্রমজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। সেই শ্রদ্ধাবোধ থেকেই। কারখানার শ্রমিকদের তিনি রাজা, কৃষকদের লাঙলের নাবিক এবং এরাসহ অন্য শ্রমজীবীদের তিনি মেহনতের প্রভু বলে অভিহিত করেছেন, যাদের শ্রমে ও ঘামে সভ্যতার চাকা সচল। একইভাবে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি নিজের তথা বাঙালি জাতির পূর্বপুরুষরা যে শ্রমজীবী ছিলেন সেই কথা গর্বের সাথে উচ্চারণ করেছেন। তারাও শ্রমনিষ্ঠার মাধ্যমেই নিজেদের টিকিয়ে রেখেছিলেন। এদিক থেকে। উদ্দীপকের মানুষেরা মূলত আলোচ্য কবিতার পূর্বপুরুষদের সঙ্গে তুলনীয়।

উত্তর

"উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূল বক্তব্যেরই ধারক।"- মন্তব্যটি যথাযথ। বাঙালিদের পূর্বপুরুষরা মূলত কৃষিজীবী ছিল। অদম্য প্রচেষ্টা আর শ্রমনিষ্ঠার মাধ্যমেই বিরূপ পরিবেশেও তারা টিকে ছিল। তাই বলে কোনো অন্যায়ের সঙ্গে তারা আপস করেনি। অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে তারা সর্বদাই ছিল সোচ্চার। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের কৃষিভিত্তিক জীবন, বিদেশি শত্রু শাসকদের অধীনে দাসত্বের যন্ত্রণা, ক্ষতচিহ্ন এবং তা থেকে উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি তাদের অধিকার সচেতনতার দিকটির কথা বলেছেন। উদ্দীপকের কবিতাংশটি শ্রমজীবীদের উপজীব্য করে লেখা। এখানে কেউ কৃষক, কেউ কারখানার শ্রমিক, আবার কেউ তাঁতি বা কুমোর। এই শ্রমজীবীদের কঠোর শ্রমেই সমাজ-সভ্যতা আজও গতিশীল। আর তারাই আজকে আনুগত্যের সীমারেখা ভেদ করে অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। অন্যায় ও শোষণের বিরুদ্ধে এমন আন্দোলন-সংগ্রামের বিষয়টি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও ফুটে উঠেছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি এ দেশের হাজার বছরের ঐতিহাসিক ও ঐতিহ্যিক নানা অনুষঙ্গের কথা উত্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি আমাদের পূর্বপুরুষদের কথা এবং তাদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, আমাদের পূর্বপুরুষরা যেকোনো অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধেই ছিলেন সোচ্চার। এমনকি পরবর্তীতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল, যার মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। উদ্দীপকের শ্রমিকদের ক্ষেত্রেও একই রূপ বিপ্লবী মনোভাবের ইঙ্গিত রয়েছে। সেই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ও অর্থবহ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছিChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কবি প্রবহমান নদীর কথা বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর। | Prosthuti