"একটি উজ্জ্বল জানালার কথা বলছি" চরণে ও উদ্দীপকে মুক্ত জীবন প্রত্যাশার চেতনাকে নির্দেশ করা হয়েছে।
প্রত্যেক মানুষই স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। পরাধীনতা কারওই কাম্য নয়। স্বাধীন ও মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সব ভুল- ভ্রান্তি, দুঃখ-বেদনা মুছে ফেলতে চায়, ভেঙে গুঁড়িয়ে দিতে চায় সব অপশক্তি।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি' চরণের মধ্য দিয়ে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। আগুন সবকিছু শুচি-শুদ্ধ করে, মঙ্গল করে। আগুনের উত্তাপেই মুছে যাবে মানুষের জীবনের সব গ্লানি। মানুষ পাবে মুক্ত-স্বাধীন বাধাহীন এক নবজীবনের সন্ধান। 'উজ্জ্বল জানালা' একটি আলোকিত ও মুক্ত জীবনের প্রতীক।
উদ্দীপকে একটি ফুল, গান, কবিতা, ছবি, এমনকি একটি হাসির জন্য অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলা হয়েছে। আবার কবিতায় কবি তাঁর পূর্বপুরুষেদের দাসত্বের শিকল ভেঙে একটি আলোকিত মুক্ত জীবনে ফিরে আসার বর্ণনা দিয়েছেন। তাই বলা যায়, একটি উজ্জ্বল জানালার কথা বলছি চরণে ও কবিতায় মুক্ত জীবনবোধের চেতনাকে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে।