'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষ সম্পর্কে কী বলেছেন?
উত্তর: 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা উচ্চারিত হয়েছে। কবি এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, বাঙালির সংগ্রাম, বিজয় ও মানবিক দিক অনিন্দ্য উপস্থাপনায় তুলে ধরেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস; বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবি কবিতা ও. সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে প্রিয়জন ও পরিবারের কথা তুলে ধরেছেন। আর এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে মিশে আছে কবির পূর্বপুরুষেরা। কবি সেই কথাই বারবার বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষ সম্পর্কে কী বল…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর