"সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা” বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনা লালনকে বোঝানো হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি এ কবিতা বিভিন্ন বিষয় অনুষঙ্গ সহযোগে বাংলার মানুষের সাহসী চেতনাকে উজ্জীবিত করেছেন। সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কথা বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
"সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখা"- বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর