“প্রতিরোধের উচ্চারণই কবিতা”- উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "প্রতিরোধের উচ্চারণই কবিতা"- উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে বিশ্লেষণ করা হলো। • বাঙালির ইতিহাস সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস। এই ভূখণ্ডের মানুষ হাজার বছর ধরে নানা বিদেশি শক্তির হাতে শোষিত হয়েছে। শোষণের বিরুদ্ধে বাঙালির সশস্ত্র বিপ্লবও কোনো অংশে কম নয়। • উদ্দীপকে ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে সূচিত প্রথম সশস্ত্র অভ্যুত্থানের দিকটি প্রকাশিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর দর্প চূর্ণ করার লক্ষ্যে জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। পাকবাহিনী জয়দেবপুর রেলওয়ে ক্রসিয়ে এলেই গর্জে ওঠে বাঙালি সৈনিকদের অস্ত্র। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের সংগ্রামী ইতিহাসের দৃষ্টান্ত দিয়ে বলেছেন মুক্তির পূর্বশর্ত যুদ্ধ। আর সেই যুদ্ধে পরিবার-পরিজন থেকে দূরে যেতে হয়। ভালোবাসার জন্য, তাদেরকে মুক্ত করার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি সশস্ত্র অভ্যুত্থানকে অনিবার্য সুন্দর কবিতা বলেছেন। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, প্রতিরোধের উচ্চারণই কবিতা- উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে উক্তিটি সমর্থনযোগ্য হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
“প্রতিরোধের উচ্চারণই কবিতা”- উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর