'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যমূলক দিকটি আলোচনা কর।
উত্তর: • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবির পূর্বপুরুষদের সংগ্রামী চেতনার প্রতি উদ্বুদ্ধ হওয়ার দিকটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • বাঙালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। এগুলো এ জাতিকে যেকোনো সংকট ও দুর্যোগে দারুণভাবে উজ্জীবিত করে। • উদ্দীপকে বাঙালি জাতিকে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগ আমাদের অমিত প্রেরণার উৎসভূমি। ফলে বাঙালি জাতির যেকোনো সংকটের মুহূর্তে তাদের অমর বাণী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন। তাদের সাহসী চেতনা কবি বারবার স্মরণ করেছেন। কেননা কবি মনে করেন তার পূর্বপুরুষের আত্মত্যাগ, ও সংগ্রামী চেতনা বাঙালি জাতিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহায়তা করবে। তাই তিনি তার পূর্বপুরুষদের সংগ্রামী চেতনার প্রতি উদ্বুদ্ধ হয়ে তাদের থেকে প্রেরণা নিয়েছেন, যেই দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যমূলক দিকটি আ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর