শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর: • "উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালি বহু ঘাত-প্রতিঘাত পার হয়ে তার লক্ষ্যে পৌঁছেছে। তারা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্যসাধন করে মুক্তির পথে এগিয়েছে এবং শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলা হয়েছে। এতে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনা নির্দেশ করে কবি তার পূর্বপুরুষদের ওপর শোষকদের অত্যাচার-নির্যাতনের কথা বলেছেন। তিনি তাদের সংগ্রামী চেতনার ধারাবাহিকতায় অধিকার আদায় ও বিজয় অর্জনের ইঙ্গিত করেছেন। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনাটি সাদৃশ্যপূর্ণ। কেননা সেখানে দেশের সর্বস্তরের মানুষ তাদের শৌর্যবীর্য আর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে শত্রুকে রুখে দিয়েছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে এ জাতির সংগ্রামী চেতনাটিই তুলে ধরেছেন। উদ্দীপকের বর্ণনায় ও এই সংগ্রামী চেতনাটিই প্রধান হয়ে বর্ণিত হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবি…

উদ্দীপক

প্রাচীনকাল থেকেই বাংলাদেশ ঘা খেয়ে, পোড় খেয়ে, গ্লানি থেকে মুক্তি পেয়ে বি-জাতি, বি-ভাষীদের শাসন-শোষণের জাঁতাকলের কশাঘাত থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে গেছে। সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এই সুন্দর দেশটি অসংখ্যবার শত্রুর আক্রমণের শিকার হয়েছে। দেশের আপামর জনতা তাদের শৌর্যবীর্য আর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ইস্পাতের মতো রুখে দাঁড়িয়েছে। এই ইতিহাস আমাদের বর্তমান প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে অমর হয়ে থাকবে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালে মৃত্যুবরণ করেন।

উত্তর

•'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি এই সত্তা ও ভালোবাসাকে 'বিচলিত স্নেহ' নামে আখ্যায়িত করেছেন কবিতায়।

উত্তর

• শোষণ মুক্তির হাতিয়ার হওয়ার দিক থেকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার 'কবি' এবং 'কবিতা' শব্দ দুটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • বাঙালি জাতির ইতিহাস শাসন-শোষণের ইতিহাস। তবে বাঙালি সেই শোষণ মুখ বুজে সহ্য করেনি। যখনই বাঙালির অধিকার খর্ব হয়েছে তখনই সে সোচ্চার হয়েছে। বাঙালি নিজের অধিকার আদায়ে সদা তৎপর। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি কবিতা ও সত্যকে অভেদ কল্পনা করেছেন। তাই তিনি কবিতার সাথে মানুষের সখ্যের রূপ উন্মোচন করেছেন। কবির মতে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। এভাবে 'কবি' এবং 'কবিতা' শব্দ দুটিকে বাঙালি জাতির মুক্তির হাতিয়ার হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে উদ্দীপকে সব শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে বাঙালি জাতির অবিরাম সংগ্রাম করার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। শোষণ-বঞ্চনা থেকে সমগ্র জাতির মুক্তির এ লড়াইয়ের দিকটি আলোচ্য কবিতায় 'কবি' ও 'কবিতা' শব্দদ্বয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

উত্তর

• "উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালি বহু ঘাত-প্রতিঘাত পার হয়ে তার লক্ষ্যে পৌঁছেছে। তারা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্যসাধন করে মুক্তির পথে এগিয়েছে এবং শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলা হয়েছে। এতে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনা নির্দেশ করে কবি তার পূর্বপুরুষদের ওপর শোষকদের অত্যাচার-নির্যাতনের কথা বলেছেন। তিনি তাদের সংগ্রামী চেতনার ধারাবাহিকতায় অধিকার আদায় ও বিজয় অর্জনের ইঙ্গিত করেছেন। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনাটি সাদৃশ্যপূর্ণ। কেননা সেখানে দেশের সর্বস্তরের মানুষ তাদের শৌর্যবীর্য আর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে শত্রুকে রুখে দিয়েছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে এ জাতির সংগ্রামী চেতনাটিই তুলে ধরেছেন। উদ্দীপকের বর্ণনায় ও এই সংগ্রামী চেতনাটিই প্রধান হয়ে বর্ণিত হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।