উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন দিকটি উঠে এসেছে?
উত্তর: • উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার পূর্বপুরুষদের অত্যাচারিত হওয়ার দিকটি উঠে এসেছে। • বাঙালি জাতি বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বর্তমানকালে পৌঁছেছে। এর পেছনে রয়েছে সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস। শোষণ-বঞ্চনার নির্মম নিষ্পেষণ লেগে আছে বাঙালির শরীরে, শিরায়-ধমনিতে। • উদ্দীপকে নির্মম নির্যাতনের চিত্র অঙ্কিত হয়েছে। যুগে যুগে শোষকশ্রেণি শোষিতের প্রতি অকথ্য অত্যাচার চালিয়েছে। উদ্দীপকে যার করুণ বর্ণনা বিধৃত হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবির পূর্বপুরুষদের শোষিত হওয়ার নির্মম বর্ণনা রয়েছে। কবির পূর্বপুরুষ তথা বাঙালি জাতির পিঠে অত্যাচারের ক্ষত ছিল রক্তজবার মতো। কবি তার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপন করেছেন, যারা ছিলেন ভূমিজীবী অনার্য ক্রীতদাস। উদ্দীপকের অত্যাচারিতের গায়ে ঘিরে থাকা থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো তাজা রক্তের সাথে, আলোচ্য কবিতার কবির পূর্বপুরুষের পিঠের রক্তজবার মতো ক্ষতের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন দিকটি উঠে এসেছে?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর