উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার 'কবি' এবং 'কবিতা' শব্দ দুটি কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: • শোষণ মুক্তির হাতিয়ার হওয়ার দিক থেকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার 'কবি' এবং 'কবিতা' শব্দ দুটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • বাঙালি জাতির ইতিহাস শাসন-শোষণের ইতিহাস। তবে বাঙালি সেই শোষণ মুখ বুজে সহ্য করেনি। যখনই বাঙালির অধিকার খর্ব হয়েছে তখনই সে সোচ্চার হয়েছে। বাঙালি নিজের অধিকার আদায়ে সদা তৎপর। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি কবিতা ও সত্যকে অভেদ কল্পনা করেছেন। তাই তিনি কবিতার সাথে মানুষের সখ্যের রূপ উন্মোচন করেছেন। কবির মতে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। এভাবে 'কবি' এবং 'কবিতা' শব্দ দুটিকে বাঙালি জাতির মুক্তির হাতিয়ার হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে উদ্দীপকে সব শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে বাঙালি জাতির অবিরাম সংগ্রাম করার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। শোষণ-বঞ্চনা থেকে সমগ্র জাতির মুক্তির এ লড়াইয়ের দিকটি আলোচ্য কবিতায় 'কবি' ও 'কবিতা' শব্দদ্বয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার 'কবি' এবং 'কবিতা' …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর