"উদ্দীপকের প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহত রূপ।”- এই অভিমত মূল্যায়ন কর।
উত্তর: • "উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহত রূপ।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালি বহু ঘাত-প্রতিঘাত পার হয়ে তার লক্ষ্যে পৌঁছেছে। তাঁরা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্যসাধন করে মুক্তির পথে এগিয়েছে এবং শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলা হয়েছে। এতে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনা নির্দেশ করে কবি তার পূর্বপুরুষদের ওপর শোষকদের অত্যাচার-নির্যাতনের কথা বলেছেন। তিনি তাঁদের সংগ্রামী চেতনার ধারাবাহিকতায় অধিকার আদায় ও বিজয় অর্জনের ইঙ্গিত করেছেন। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনাটি সাদৃশ্যপূর্ণ। কারণ এতে বাঙালির আত্মপরিচয় নির্দেশ করতে গিয়ে বাঙালির সংগ্রামী চেতনাকে তুলে ধরা হয়েছে। • বাঙালি বুকের রক্ত দিয়ে যে ইতিহাস লিখেছে তা কখনো ম্লান হওয়ার নয়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি তাঁর পূর্বপুরুষের যে সংগ্রামী চেতনা তুলে ধরেছেন তা উদ্দীপকের কবিতাংশের মূলভাবের সঙ্গে একসূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
"উদ্দীপকের প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' ক…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর