আত্মপরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: মৃত্তিকাসংলগ্ন মানুষ হিসেবে আত্মপরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য রয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের মৃত্তিকাসংলগ্ন ও শ্রমনির্ভর জীবনযাপনের কথা উল্লেখ করেছেন। বস্তুত, বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরনো। হাজার বছরের এই পথ পরিক্রমায় বাঙালিরা নিজেদের শ্রম-ঘামেই এ অঞ্চলে সভ্যতার সূচনা করেছে। আর তাই সুদীর্ঘকাল ধরেই বাংলা অঞ্চলে কৃষিভিত্তিক সভ্যতা বিকশিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশে করি আত্মপরিচয় দিতে গিয়ে বৈঠায়, লাঙলে হাতের স্পর্শ লেগে থাকার কথা বলে তাঁর মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের কথা তুলে ধরেছেন। একইভাবে, 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি নিজের তথা বাঙালি জাতির পূর্বপুরুষ যে কৃষিজীবী ছিলেন সেই কথা গর্বের সাথে উচ্চারণ করেছেন। শ্রমনিষ্ঠার মাধ্যমেই। তারা বিরূপ পরিবেশেও নিজেদের টিকিয়ে রেখেছিলেন। আলোচ্য কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই আত্মপরিচয়ের সূত্র ধরে কবিদ্বয় তাদের মৃত্তিকাসংলগ্নতার কথা উল্লেখ করেছেন। এ দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
আত্মপরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিত…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর