উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ কর।
উত্তর: • উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গে এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। • ইতিহাসের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে কোনো জাতি তার অতীত সম্পর্কে জানতে পারে। অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতি ভবিষ্যতের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। • উদ্দীপকে বাঙালির আত্মপরিচয়ের দিকটি তুলে ধরা হয়েছে। এতে বাঙালির সংগ্রামী ইতিহাস যেমন আছে তেমনই বাঙালির ফসল ফলানোর নিষ্ঠা, বাঁশি বাজানোর সাংস্কৃতিক ঐতিহ্য এবং হাসিমুখে স্বদেশের জন্য প্রাণদানের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সেখানে নির্যাতিত হয়েও বাঙালি স্বাধীনতার স্বপ্ন হারায়নি। অধিকারসচেতন হয়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং আলোচ্য কবিতার ঐতিহ্যচেতনার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর