শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি।"- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর: পূর্বপুরুষদের কথা ও তাঁদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা বর্ণিত না হওয়ায় "উদ্দীপকটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি"- মন্তব্যটি যথার্থ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি এদেশের হাজার বছরের ঐতিহাসিক ও ঐতিহ্যিক নানা অনুষঙ্গের কথা উত্থাপন করেছেন। বাঙালিদের পূর্বপুরুষরা মূলত কৃষিজীবী ছিলেন। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে আর শ্রমনিষ্ঠার মাধ্যমেই বিরূপ পরিবেশেও তারা টিকে ছিলেন। সেই সংগ্রামী মনোভাবই বাঙালিদের স্বাধীনতা লাভে অনুপ্রাণিত করেছে। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর মৃত্তিকাসংলগ্ন মনোভাবকে ব্যক্ত করেছেন। সেখানে বৈঠায়, লাঙলে কবি তাঁর হাতের স্পর্শের কথা বলে শ্রমজীবী মানুষের সঙ্গে নিজের একাত্মতাকে তুলে ধরেছেন। কবির ভাবনায় তিনি সেই শ্রমজীবীদেরই একজন প্রতিনিধি। এ-কারণেই তিনি শ্রমজীবীদের কাজের নানা উপকরণের সঙ্গে সম্পৃক্ততার কথা নির্দেশ করে আত্মপরিচয় তুলে ধরেছেন। উদ্দীপকে ফুটে ওঠা এই মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের দিকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি আমাদের পূর্বপুরুষদের কথা এবং তাঁদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, আমাদের পূর্বপুরুষরা যেকোনো অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধেই সোচ্চার ছিলেন। এমনকি পরবর্তীতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল, যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। উদ্দীপকে এসব বিষয় নেই। সেখানে কেবল আলোচ্য কবিতায় উল্লিখিত কবির পূর্বপুরুষদের মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের দিকটিই প্রতিফলিত হয়েছে, অন্যান্য বিষয় নয়। সেই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

"উদ্দীপকটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন …

উদ্দীপক

"হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।”

Comilla · 2025

উত্তর

কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।

উত্তর

"সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা” বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনা লালনকে বোঝানো হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি এ কবিতা বিভিন্ন বিষয় অনুষঙ্গ সহযোগে বাংলার মানুষের সাহসী চেতনাকে উজ্জীবিত করেছেন। সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কথা বলেছেন।

উত্তর

মৃত্তিকাসংলগ্ন মানুষ হিসেবে আত্মপরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য রয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের মৃত্তিকাসংলগ্ন ও শ্রমনির্ভর জীবনযাপনের কথা উল্লেখ করেছেন। বস্তুত, বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরনো। হাজার বছরের এই পথ পরিক্রমায় বাঙালিরা নিজেদের শ্রম-ঘামেই এ অঞ্চলে সভ্যতার সূচনা করেছে। আর তাই সুদীর্ঘকাল ধরেই বাংলা অঞ্চলে কৃষিভিত্তিক সভ্যতা বিকশিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশে করি আত্মপরিচয় দিতে গিয়ে বৈঠায়, লাঙলে হাতের স্পর্শ লেগে থাকার কথা বলে তাঁর মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের কথা তুলে ধরেছেন। একইভাবে, 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি নিজের তথা বাঙালি জাতির পূর্বপুরুষ যে কৃষিজীবী ছিলেন সেই কথা গর্বের সাথে উচ্চারণ করেছেন। শ্রমনিষ্ঠার মাধ্যমেই। তারা বিরূপ পরিবেশেও নিজেদের টিকিয়ে রেখেছিলেন। আলোচ্য কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই আত্মপরিচয়ের সূত্র ধরে কবিদ্বয় তাদের মৃত্তিকাসংলগ্নতার কথা উল্লেখ করেছেন। এ দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য রয়েছে।

উত্তর

পূর্বপুরুষদের কথা ও তাঁদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা বর্ণিত না হওয়ায় "উদ্দীপকটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি"- মন্তব্যটি যথার্থ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি এদেশের হাজার বছরের ঐতিহাসিক ও ঐতিহ্যিক নানা অনুষঙ্গের কথা উত্থাপন করেছেন। বাঙালিদের পূর্বপুরুষরা মূলত কৃষিজীবী ছিলেন। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে আর শ্রমনিষ্ঠার মাধ্যমেই বিরূপ পরিবেশেও তারা টিকে ছিলেন। সেই সংগ্রামী মনোভাবই বাঙালিদের স্বাধীনতা লাভে অনুপ্রাণিত করেছে। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর মৃত্তিকাসংলগ্ন মনোভাবকে ব্যক্ত করেছেন। সেখানে বৈঠায়, লাঙলে কবি তাঁর হাতের স্পর্শের কথা বলে শ্রমজীবী মানুষের সঙ্গে নিজের একাত্মতাকে তুলে ধরেছেন। কবির ভাবনায় তিনি সেই শ্রমজীবীদেরই একজন প্রতিনিধি। এ-কারণেই তিনি শ্রমজীবীদের কাজের নানা উপকরণের সঙ্গে সম্পৃক্ততার কথা নির্দেশ করে আত্মপরিচয় তুলে ধরেছেন। উদ্দীপকে ফুটে ওঠা এই মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের দিকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি আমাদের পূর্বপুরুষদের কথা এবং তাঁদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, আমাদের পূর্বপুরুষরা যেকোনো অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধেই সোচ্চার ছিলেন। এমনকি পরবর্তীতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল, যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। উদ্দীপকে এসব বিষয় নেই। সেখানে কেবল আলোচ্য কবিতায় উল্লিখিত কবির পূর্বপুরুষদের মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের দিকটিই প্রতিফলিত হয়েছে, অন্যান্য বিষয় নয়। সেই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"উদ্দীপকটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন … | Prosthuti