উদ্দীপকের বিষয়বস্তু 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের বিষয়বস্তু 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সঙ্গে চেতনাগত দিক থেকে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। • মানবসভ্যতার ইতিহাসে বাঙালিকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়েছে। মানুষ প্রতিনিয়তই ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে জীবনের কঠিন পথ অতিক্রম করছে। বাঙালিও একতাবদ্ধ হয়ে সংগ্রাম করে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। • উদ্দীপকে স্বাধীনতার স্বরূপকে তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে স্বাধীনতা হচ্ছে ফসলের মাঠে কৃষকের হাসি এবং রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধে সাঁতারকাটা। অর্থাৎ স্বাধীনতা বলতে বৃহত্তম অর্থে মানুষের মুক্তিকে তুলে ধরা হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় দেখা যায়, কবি এখানে পৌনঃপুনিকভাবে মানবমুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উঠেছে এই কবিতা, যা উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে একসূত্রে গাঁথা। এভাবে উদ্দীপকের ভাববস্তু 'আমি কিংবদন্তি কথা বলছি' কবিতার সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সঙ্গে কতটুকু স…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর