উদ্দীপকের আলোকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালি জাতির সংগ্রামশীল চেতনার পরিচয় দাও।
উত্তর: • উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত বাঙালি জাতির সংগ্রামশীল চেতনার পরিচয় পাওয়া যায়। • জন্মভূমি মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে থাকে। এর আলো-হাওয়ায়, জলে-মাটিতে মানুষ বেড়ে ওঠে। ইতিহাসের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে কোনো জাতি তার অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় লাভকরে জন্মভূমিকে আশ্রয় করে। • উদ্দীপকের কবিতাংশে কবি বাংলায় জন্মগ্রহণ করার কথা বলেছেন। বাংলায় জন্মে তিনি বাংলায় কথা বলে ভাব বিনিময় করেন। তিনি 'বাংলার আলপথ' ধরে হাজার বছরের পথ পার হয়ে এসেছেন। এখানে কবি বাংলার হাজার বছরের ভাষা সাহিত্যের পরিক্রমায় বাংলাকে গভীরভাবে অনুভব করেছেন। কবির স্বদেশের বুকে বয়ে চলা তেরোশত নদী কবির আত্মপরিচয় জানতে চায় সে কোথা থেকে এসেছে। কবি লোকঐতিহ্যের ধারা বেয়ে তার আত্মপরিচয় নির্ণয় করেছেন। এ চেতনার সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সংগ্রামশীল চেতনার মিল রয়েছে। এই কবিতায়ও উচ্চারিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী বাঙালির হাজার বছরের ইতিহাস। এই ইতিহাস কবির পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলার ভূমিজীবী ক্রীতদাসের সংগ্রাম করে টিকে থাকার ইতিহাস। কবি তাঁর পূর্বপুরুষ বলতে হাজার বছরের সংগ্রামী জাতিসত্তাকে নির্দেশ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালি জাতির সংগ্র…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর