উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত 'কবিতার শক্তি' বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। • সত্য ও সুন্দরের চেতনায় গঠিত কবিতার দেহ। কবিতার অনিবার্য সৌন্দর্যে অতীতের কথা প্রস্ফুটিত হয় বিশেষভাবে, যা শেষ পর্যন্ত মুক্তির চেতনায় উদ্বুদ্ধ করে। • উদ্দীপকে শব্দশিল্পী কবি তার সাধনাবলে কাব্য রচনার যে আপ্রাণ চেষ্টা করেন সেখানে তার ত্যাগ ও সাধনার বিষয়টি সুস্পষ্ট। হাসি-কান্নার বাহারি শব্দবহরে আনিন্দ্য সুন্দর কবিতা প্রকাশিত হলেই কবির সাধনা সার্থকতা পায়। উদ্দীপকের এই কবিত্বশক্তির সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি ও কবিতার কথা বলা হয়েছে। কবি হলেন মুক্তিকামী মানুষ আর কবিতা হলো মুক্তির চেতনা। কবির মতে কবিতার মধ্য দিয়ে সৌন্দর্য ও মাধুর্যের প্রকাশ ঘটে। পূর্বপুরুষদের সংগ্রামের ইতিহাস ও প্রতিরোধের ভাষাও কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়। সুতরাং উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'কবিত্বশক্তির' অপরিসীম মহিমার কথা বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টির সাথে সাদৃশ্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর