“স্বাধীনতায় আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।” উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • "স্বাধীনতায় আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।" উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা উভয় ক্ষেত্রেই এ ভাবটি প্রস্ফুটিত হয়ে উঠেছে। • প্রত্যেক মানুষই স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। পরাধীনতা কাম্য নয়। স্বাধীন ও মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সব ভুল-ভ্রান্তি, দুঃখ-বেদনা থেকে পরিত্রাণ চায়। • উদ্দীপকে স্বাধীনতার ফলে সৃষ্ট মুক্ত জীবনের আনন্দকে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়, স্বাধীনতার ফলে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দময় হাসি। স্বাধীনতার ফলেই গ্রামের কিশোরী মেয়ে অবাধে সাঁতার কাটতে পারছে গ্রামের পুকুরে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মধ্যেও কবি মানবমুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চারিত হয়ে উঠেছেন। তিনি বারবার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে বর্তমান সময়েও মানুষকে সোচ্চার করে তুলতে চেয়েছেন স্বাধীনতা অর্জনের জন্য। কারণ এই স্বাধীনতাই পারে মানুষকে একটি আনন্দময় ও সুন্দর জীবন দান করতে। এই স্বাধীনতার ফলেই আনন্দময় জীবনের বহিঃপ্রকাশ ঘটে। • উদ্দীপকের কবিতাংশের ক্ষুদ্র পরিসরে যে ভাবকে তুলে ধরা হয়েছে তার মূলে রয়েছে আনন্দময় জীবনের অন্যতম বহিঃপ্রকাশ; যাকে কবি স্বাধীনতার সঙ্গে সমার্থক করে তুলেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মধ্যেও কবি এই স্বাধীনতাকে কবিতার সঙ্গে তুলনা করে মুক্ত জীবনের আনন্দকে তুলে ধরেছেন। তাই বলা যায়, স্বাধীনতার মধ্য দিয়ে আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
“স্বাধীনতায় আনন্দময় মুক্ত জীবনের বহিঃপ্রকাশ ঘটে।” উদ্দীপক ও 'আমি কি…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর