শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অজয়ের মধ্যে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন দিকটি লক্ষ করা যায় না? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকে অজয়ের মধ্যে 'আমি কিংবদন্তির' কথা বলছি। কবিতার অন্যায়ভাবে নির্যাতনের শিকার ও সংগ্রামী চেতনার দিকটি লক্ষ করা যায় না। • বাঙালি জাতিসত্তা গঠনের পেছনে সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস সংস্কৃতির পটভূমি বিদ্যমান। বিভিন্ন সময়ে শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালিকে যুগে যুগে বিদ্রোহ-বিপ্লব-লড়াই করতে হয়েছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় এদেশের মানুষের ওপর যুগে যুগে শাসক-শোষকদের অত্যাচার-নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। তার প্রতিবাদে বীর সন্তানদের রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশের দিকটিও ফুটে উঠেছে। অন্যদিকে, উদ্দীপকে বিদেশের বিলাসবহুল জীবন ত্যাগ করে শিকড়ের টানে দেশে ফিরে আসেন অজয়। নিজ দেশেই তিনি স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অজয়ের কর্মকান্ডে দেশেপ্রেম প্রকাশ পেলেও আলোচ্য কবিতায় উল্লেখিত সংগ্রাম ও নির্যাতনের কোনো চিত্র অজয়ের জীবনে প্রকাশ পায়নি।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

উদ্দীপকের অজয়ের মধ্যে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন দিকটি লক…

উদ্দীপক

বাংলাদেশের মেধাবী ছাত্র অজয় বৃত্তি পেয়ে লন্ডনে যান। সেখানে তিনি ভালো চাকরি পান। তিনি দশ বছর পর তার মায়ের মৃত্যু সংবাদ শুনে দেশে আসেন। নিজের গ্রাম, আত্মীয়, পরিজন, ঐতিহ্য আর শিকড় তাকে যেন নতুন করে জীবন নিয়ে ভাবতে শেখায়। ফলে তিনি দেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। জীবনের বিশাল সুযোগ-সুবিধা বাদ দিয়ে এখন তিনি গ্রামের একটি কলেজে চাকরি করেন।

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

• যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।

উত্তর

• "সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা"- এই পঙ্ক্তিটিতে মুক্তির লক্ষ্যে চালিত সশস্ত্র অভ্যুত্থানকে কবিতা বলা হয়েছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ 'কবিতা।' সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা যেমন অনিবার্য সুন্দর, কবিতাও তেমনই সত্য ও সৌন্দর্যের প্রতীক। মুক্তির জন্য চাই যুদ্ধ, চাই সশস্ত্র অভ্যুত্থান। কবির মতে, সশস্ত্র অভ্যুত্থান সুন্দর দৃশ্য। তাই কবি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানকে কবিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

উত্তর

• উদ্দীপকে অজয়ের মধ্যে 'আমি কিংবদন্তির' কথা বলছি। কবিতার অন্যায়ভাবে নির্যাতনের শিকার ও সংগ্রামী চেতনার দিকটি লক্ষ করা যায় না। • বাঙালি জাতিসত্তা গঠনের পেছনে সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস সংস্কৃতির পটভূমি বিদ্যমান। বিভিন্ন সময়ে শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালিকে যুগে যুগে বিদ্রোহ-বিপ্লব-লড়াই করতে হয়েছে। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় এদেশের মানুষের ওপর যুগে যুগে শাসক-শোষকদের অত্যাচার-নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। তার প্রতিবাদে বীর সন্তানদের রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশের দিকটিও ফুটে উঠেছে। অন্যদিকে, উদ্দীপকে বিদেশের বিলাসবহুল জীবন ত্যাগ করে শিকড়ের টানে দেশে ফিরে আসেন অজয়। নিজ দেশেই তিনি স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অজয়ের কর্মকান্ডে দেশেপ্রেম প্রকাশ পেলেও আলোচ্য কবিতায় উল্লেখিত সংগ্রাম ও নির্যাতনের কোনো চিত্র অজয়ের জীবনে প্রকাশ পায়নি।

উত্তর

• ঐতিহ্য, সচেতনতা ও দেশপ্রেমই উদ্দীপক এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূল বক্তব্য। মন্তব্যটি যথার্থ। • বাঙালি জাতি বহু চড়াই-উতরাই পার হয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে। শোষকের অত্যাচার ও নিপীড়ন থেকে নিজেদের রক্ষা করার যে গৌরবময় ইতিহাস বাঙালির রয়েছে সেটি নতুন প্রজন্মকে প্রবলভাবে দেশপ্রেমে উজ্জীবিত করে। • উদ্দীপকে অজয় লন্ডনে চাকরি করেন। মায়ের মৃত্যুর কথা শুনে তিনি দেশে এসে আপন ভূমি ও মানুষকে দেখে টান অনুভব করেন এবং তিনি দেশে থাকার সিদ্ধান্ত নেন, যা তার ঐতিহ্য চেতনা ও দেশপ্রেমকে প্রকাশ করে। তার এই দেশপ্রেম 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত হয়েছে। কবি এতে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নিজের দেশপ্রেমকে তুলে ধরেছেন। • 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ইতিহাস ও ঐতিহ্য সচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলা হয়েছে। এতে কবি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনার নির্দেশ করে তার পূর্বপুরুষদের ওপর শোষকদের অত্যাচার ও নির্যাতনের কথা বলেছেন। এভাবেই কবিতাটিতে ঐতিহ্যচেতনা ও দেশপ্রেম প্রতিফলিত হয়েছে, যা উদ্দীপকেও বিদ্যমান। তাই পরিশেষে বলা যায়, প্রদত্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।