শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর: “উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি যথার্থ হয়েছে। “আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষদের কথা বলা হয়েছে, যারা রক্তজবার মতো ক্ষত পিঠে নিয়েও অরণ্য ও শ্বাপদের মোকাবিলা করতেন। মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ হওয়ায় কবির, পূর্বপুরুষরা বারবার যুদ্ধ করে টিকে থেকেছে। যুদ্ধে আপনজনের থেকে দূরে চলে গিয়ে দেশকে মুক্ত করার গৌরবগাথা রচিত হয়েছে এই কবিতায় । উদ্দীপকে সেইসব মানুষের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে যাদের নিয়ে আমরা গর্ব বোধ করতে পারি। তাদের আত্মত্যাগের মধ্যেই আমরা পাই সামনে চলার শক্তি। সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে বার বার শত্রুর লোলুপ দৃষ্টিতে পড়ে বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য । কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের গণমানুষ। নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিপ্লবীদের জন্যই আমাদের রয়েছে এক সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস । 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি বাঙালির দুঃখ, সংগ্রাম ও ঐতিহ্যের স্মৃতি বহন করে। নির্যাতনের শিকার হয়ে বাঙালি বরাবরই বিদ্রোহ ঘোষণা করেছে। নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থের বাইরে বের হয়ে দেশমাতাকে ও দেশের স্বার্থকে বড়ো করে দেখেছে। বোনের মৃত্যু, ভাইয়ের আত্মত্যাগ সবকিছুর মধ্যে মাথা নত না করার স্পর্ধা লুকিয়ে আছে যা আমাদের গর্ববোধ করায়। উদ্দীপকেও ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগী মানসিকতার কারণে বাঙালি যে গৌরব অর্জন করেছে তারই রূপ প্রকাশিত হয়েছে। “উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

“উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন…

উদ্দীপক

সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে বার বার শত্রুর লোলুপ দৃষ্টিতে পড়েছে। বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য । কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের গণমানুষ। তাই তো যুগে যুগে আমরা দেখি নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর শক্তি-সাহস এবং শৌর্যবীর্য। হাজার বছর ধরে এ দেশের মানুষের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।

Sylhet · 2023

উত্তর

যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে ধন্য করবে।

উত্তর

কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত তাদের ওপর অত্যাচারের ইঙ্গিত বহন করে। কবির পূর্বপুরুষের ওপর শোষকরা যে অত্যাচার করেছে, তার চিহ্ন এখনও উজ্জ্বল। তাঁদের পিঠে রক্তজবার মতো লাল চিহ্ন বিদ্যমান। ভীরু শত্রুরা কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেছে। বন্দি ক্রীতদাসের ওপর নির্মম অত্যাচার চালিয়ে রক্তাক্ত করেছে। এই বিষয়টি বোঝাতেই কবি তাঁর পূর্বপুরুষদের অত্যাচার সহ্য করে গ্লানিকর জীবনযাপন প্রসঙ্গে ইঙ্গিত করতে বলেছেন- 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'।

উত্তর

পূর্বপুরুষের আত্মত্যাগের ইতিহাস হতে ভবিষ্যৎ সংকট মোকাবিলার অনুপ্রেরণা খুঁজে পাওয়ার দিক থেকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তার গৌরবোজ্জ্বল অতীত ইতিহাসের বর্ণনা দিয়েছেন। সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি কৃষকের জমির “প্রতিটি শস্যদানাকেও কবিতার মর্যাদায় আসীন করেছেন। কবি রূপক অর্থে নিজের ইতিহাস জানতে পারা কে কবিতা শোনার সাথে তুলনা করেছেন। যে কবিতা জানে, সে যুদ্ধে সন্তানের জন্যে জীবন দিতে পারে, যে কবিতা শুনতে জানে সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে, পারে হৃৎপিণ্ডে সূর্যকে ধারণ করতে। উদ্দীপকে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গে কথা বলা হয়েছে। বিপ্লবী বাঙালির ইতিহাসে নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিপ্লবীদের কর্মকাণ্ড সোনার অক্ষরে লেখা রয়েছে। তাঁদের ইতিহাস আমাদের প্রেরণা দেয়। কোনো সংকটজনক সময়ে লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত না থামার মন্ত্রণা দেয়। আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাতেও ইতিহাসের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা নতুন করে সংগ্রামের মনোবল পাই । তারাই আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দূত।

উত্তর

“উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি যথার্থ হয়েছে। “আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষদের কথা বলা হয়েছে, যারা রক্তজবার মতো ক্ষত পিঠে নিয়েও অরণ্য ও শ্বাপদের মোকাবিলা করতেন। মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ হওয়ায় কবির, পূর্বপুরুষরা বারবার যুদ্ধ করে টিকে থেকেছে। যুদ্ধে আপনজনের থেকে দূরে চলে গিয়ে দেশকে মুক্ত করার গৌরবগাথা রচিত হয়েছে এই কবিতায় । উদ্দীপকে সেইসব মানুষের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে যাদের নিয়ে আমরা গর্ব বোধ করতে পারি। তাদের আত্মত্যাগের মধ্যেই আমরা পাই সামনে চলার শক্তি। সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে বার বার শত্রুর লোলুপ দৃষ্টিতে পড়ে বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য । কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের গণমানুষ। নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিপ্লবীদের জন্যই আমাদের রয়েছে এক সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস । 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি বাঙালির দুঃখ, সংগ্রাম ও ঐতিহ্যের স্মৃতি বহন করে। নির্যাতনের শিকার হয়ে বাঙালি বরাবরই বিদ্রোহ ঘোষণা করেছে। নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থের বাইরে বের হয়ে দেশমাতাকে ও দেশের স্বার্থকে বড়ো করে দেখেছে। বোনের মৃত্যু, ভাইয়ের আত্মত্যাগ সবকিছুর মধ্যে মাথা নত না করার স্পর্ধা লুকিয়ে আছে যা আমাদের গর্ববোধ করায়। উদ্দীপকেও ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগী মানসিকতার কারণে বাঙালি যে গৌরব অর্জন করেছে তারই রূপ প্রকাশিত হয়েছে। “উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।