শেয়ারFacebookWhatsApp

"একটি উজ্জ্বল জানালার কথা বলছি"- উক্ত চরণ ও উদ্দীপক একটি বিশেষ চেতনাকে নির্দেশ করে- বিশ্লেষণ কর।

উত্তর: "একটি উজ্জ্বল জানালার কথা বলছি" চরণে ও উদ্দীপকে মুক্ত জীবন প্রত্যাশার চেতনাকে নির্দেশ করা হয়েছে। প্রত্যেক মানুষই স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। পরাধীনতা কারওই কাম্য নয়। স্বাধীন ও মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সব ভুল- ভ্রান্তি, দুঃখ-বেদনা মুছে ফেলতে চায়, ভেঙে গুঁড়িয়ে দিতে চায় সব অপশক্তি। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি' চরণের মধ্য দিয়ে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। আগুন সবকিছু শুচি-শুদ্ধ করে, মঙ্গল করে। আগুনের উত্তাপেই মুছে যাবে মানুষের জীবনের সব গ্লানি। মানুষ পাবে মুক্ত-স্বাধীন বাধাহীন এক নবজীবনের সন্ধান। 'উজ্জ্বল জানালা' একটি আলোকিত ও মুক্ত জীবনের প্রতীক। উদ্দীপকে একটি ফুল, গান, কবিতা, ছবি, এমনকি একটি হাসির জন্য অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলা হয়েছে। আবার কবিতায় কবি তাঁর পূর্বপুরুষেদের দাসত্বের শিকল ভেঙে একটি আলোকিত মুক্ত জীবনে ফিরে আসার বর্ণনা দিয়েছেন। তাই বলা যায়, একটি উজ্জ্বল জানালার কথা বলছি চরণে ও কবিতায় মুক্ত জীবনবোধের চেতনাকে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

"একটি উজ্জ্বল জানালার কথা বলছি"- উক্ত চরণ ও উদ্দীপক একটি বিশেষ চেতন…

উদ্দীপক

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।

Dinajpur · 2024

উত্তর

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'কর্ষিত জমির প্রতিটি শস্যদানা' এক-একটি, কবিতা।

উত্তর

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা উচ্চারিত হয়েছে। কবি এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, বাঙালির সংগ্রাম, বিজয় ও মানবিক দিক অনিন্দ্য উপস্থাপনায় তুলে ধরেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস; বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবি কবিতা ও. সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে প্রিয়জন ও পরিবারের কথা তুলে ধরেছেন। আর এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে মিশে আছে কবির পূর্বপুরুষেরা। কবি সেই কথাই বারবার বলেছেন।

উত্তর

উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগ ও কাঙ্ক্ষিত সফলতা অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে। মানবসভ্যতার ইতিহাসে বাঙালিকে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়েছে। মানুষ প্রতিনিয়তই ঐক্যবদ্ধ হয়ে কঠিন বাধা অতিক্রম করেছে। বাঙালিও তাদের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্য সাধন করে মুক্তির পথে এগিয়ে গিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। উদ্দীপকে মানুষের ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগ ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের কথা বলা হয়েছে। এখানে জাতীয় মুক্তির যে চেতনা প্রতিফলিত হয়েছে তা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত ঐক্যবদ্ধ চেতনার সঙ্গে একসূত্রে গাঁথা। কবিতায় কবি তাঁর পূর্বপুরুষদের দাসত্বের শৃঙ্খল ভাঙার যে ঐক্যবদ্ধ শক্তি ও তার চূড়ান্ত অর্জনের কথা বলেছেন, উদ্দীপকেও সেই ঐক্যবদ্ধ শক্তির প্রতিফলন স্পষ্ট।

উত্তর

"একটি উজ্জ্বল জানালার কথা বলছি" চরণে ও উদ্দীপকে মুক্ত জীবন প্রত্যাশার চেতনাকে নির্দেশ করা হয়েছে। প্রত্যেক মানুষই স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। পরাধীনতা কারওই কাম্য নয়। স্বাধীন ও মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সব ভুল- ভ্রান্তি, দুঃখ-বেদনা মুছে ফেলতে চায়, ভেঙে গুঁড়িয়ে দিতে চায় সব অপশক্তি। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি' চরণের মধ্য দিয়ে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। আগুন সবকিছু শুচি-শুদ্ধ করে, মঙ্গল করে। আগুনের উত্তাপেই মুছে যাবে মানুষের জীবনের সব গ্লানি। মানুষ পাবে মুক্ত-স্বাধীন বাধাহীন এক নবজীবনের সন্ধান। 'উজ্জ্বল জানালা' একটি আলোকিত ও মুক্ত জীবনের প্রতীক। উদ্দীপকে একটি ফুল, গান, কবিতা, ছবি, এমনকি একটি হাসির জন্য অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলা হয়েছে। আবার কবিতায় কবি তাঁর পূর্বপুরুষেদের দাসত্বের শিকল ভেঙে একটি আলোকিত মুক্ত জীবনে ফিরে আসার বর্ণনা দিয়েছেন। তাই বলা যায়, একটি উজ্জ্বল জানালার কথা বলছি চরণে ও কবিতায় মুক্ত জীবনবোধের চেতনাকে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।