“বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাসঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা।”- মন্তব্যটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস-ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা যা আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূলভাবের সাথে সংগতিপূর্ণ। আলোচ্য কবিতায় হাজার বছরের সমগ্র বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস, যুদ্ধ করে টিকে থাকা ও বিজয় লাভের গাথা উচ্চারিত হয়েছে। কবিতায় বারবার এসেছে মানবমুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হওয়ার কথা। এখানে 'কবিতা' শব্দটিকে ও সত্যকে অভেদরূপে কল্পনা করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে যেন মুক্তির কবিতা শুনিয়েছেন। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, শোষণ-বঞ্চনার কথা তুলে ধরে তিনি বাঙালি জাতিকে প্রতিবাদী আর সংগ্রামী হওয়ার আহ্বান জানান । রক্তের বিনিময়ে হলেও বাঙালি জাতিকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি ইতিহাস ও ঐতিহ্যকে আশ্রয় করে মানবমুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু মুক্তির পূর্বশর্ত হলো সংগ্রাম। আর গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে সংগ্রামের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় পাকিস্তানি শাসকদের দুঃশাসন এবং অত্যাচারে এদেশবাসী হাঁপিয়ে উঠেছিল । আর তখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেই সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। তাই বলা যায়, ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাস-ঐতিহ্যের স্মারক আর মুক্তির কবিতা ।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
“বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির কাছে ইতিহাসঐত…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর