'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার বর্ণিত পূর্বপুরুষদের অত্যাচারিত জীবনের দিকটি ফুটে উঠেছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তার পূর্বপুরুষদের নিপীড়িত অত্যাচারিত হওয়ার ইতিহাস তুলে ধরেছেন। পরাধীনতার কারণে তাঁদের ওপর বারবার অমানুষিক অত্যাচার নেমে এসেছে। বিদেশি শত্রুরা তাঁদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করত। তাঁদের পিঠে রক্তজবার মতো ক্ষতই প্রমাণ করে বারবার পূর্বপুরুষদের ওপর অমানুষিক অত্যাচার নেমে এসেছিল । উদ্দীপকে শ্রমজীবী মানুষদের অমানবিক দুঃখ-কষ্ট এবং নিপীড়িত হওয়ার দৃশ্য ফুটে উঠেছে। হাতুড়ি, শাবল, গাঁইতি চালিয়ে যারা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল সে রাস্তার পাশেই তাদের নিপীড়িত হতে দেখা যায়, অত্যাচারিত হতে দেখা যায়। যাদের শ্রম আর ঘামে পৃথিবীতে সভ্যতার আলো ফুটে ছিল তাদের ব্যথিত বক্ষ পদদলিত করা হয় বারবার। মূলত, আলোচ্য কবিতায় পূর্বপুরুষদের অত্যাচারিত ও নিপীড়িত হওয়ার দিকটি উদ্দীপকে দৃশ্যমান হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের কোন বিষয়টি উদ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর