“উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের যে ইতিহাস তা মূলত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সারাংশ।”— বিশ্লেষণ করো ।
উত্তর: 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলা হয়েছে বিধায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ । 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পরাধীনতার গ্লানি থেকে উত্তরণের জন্য বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস উঠে এসেছে। এ কবিতায় উচ্চারিত হয়েছে শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা। কবি তাঁর লেখনীর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষদের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপন করেছেন। উদ্দীপকের বিশ্বস্তুর বাবু মনে করতেন তার পূর্বপুরুষেরা ছিলেন স্বাধীনচেতা ও দৃঢ়প্রতিজ্ঞ। তারা ঔপনিবেশিক আমলে নানা নিপীড়ন সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে দ্বিধা করেননি। কবিতার কবির বর্ণিত ইতিহাসও মাটির কাছাকাছি মানুষের ইতিহাস; বাংলা ভূমিহীন অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের ইতিহাস মূলত আলোচ্য কবিতার বর্ণিত বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। উদ্দীপকের বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষেরা ঔপনিবেশিক শাসন আমলে ক্রীতদাসে পরিণত হয়ে নানা নিপীড়ন সহ্য করলেও স্বাধীনতার বাক্য উচ্চারণ করতে দ্বিধা করেননি। তিনিও তাই তাদের মনোভাব আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চান, সত্য প্রকাশ করতে চান। আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি বলেন মুক্তির পূর্বশর্ত হলো যুদ্ধ। আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় । এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস থেকে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের যে ইতিহাস তা মূলত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সারাংশ।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
“উদ্দীপকে বর্ণিত বিশ্বম্ভর বাবুর পূর্বপুরুষের যে ইতিহাস তা মূলত 'আম…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর