উদ্দীপকে বর্ণিত সংগ্রামী চেতনা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ভাবসত্যকে কতটা ধারণ করতে পেরেছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যকে সম্পূর্ণরূপে ধারণ করতে পেরেছে। বাঙালির রয়েছে সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস । বহু ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাঙালি তার আত্মপরিচয় অর্জন করেছে। ন্যায্য অধিকার আদায়ে কখনো পিছপা হয়নি। ধীরে ধীরে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি তার মুক্তির পথে এগিয়েছে। শত্রুকে পরাজিত করেছে, শোষকদের নির্মূল করেছে। উদ্দীপকে সাহসী বাঙালিদের পরিচয় বিধৃত হয়েছে। বাঙালিরা স্বপ্ন বাস্তবায়নের জন্য শত্রুর সাথে লড়াই করতে পিছপা হয় না। উদ্যত খড়্গগকে তারা ভয় পায় না। শত্রুর সাথে আপস না করে বাঙালি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। শোষণমুক্ত হওয়ার জন্য হাসিমুখে গলায় ফাঁস নিতেও দ্বিধা বোধ করে না । 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের মুক্তির কথা বলা হয়েছে। এখানে কবি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনা নির্দেশ করে শোষকদের নির্যাতনের কথা তুলে ধরেছেন। বিষয়টির সঙ্গে উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনার সংহতরূপ। কারণ, এতে কবি বাঙালির আত্মপরিচয় দিতে গিয়ে সংগ্রামী চেতনাকে তুলে ধরেছেন । সুতরাং উদ্দীপকে বর্ণিত সংগ্রামী চেতনা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যকে অনেকখানি ধারণ করতে পেরেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগ্রামী চেতনা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ভাবসত…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর