উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগ ও কাঙ্ক্ষিত সফলতা অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে। মানবসভ্যতার ইতিহাসে বাঙালিকে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়েছে। মানুষ প্রতিনিয়তই ঐক্যবদ্ধ হয়ে কঠিন বাধা অতিক্রম করেছে। বাঙালিও তাদের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্য সাধন করে মুক্তির পথে এগিয়ে গিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। উদ্দীপকে মানুষের ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগ ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের কথা বলা হয়েছে। এখানে জাতীয় মুক্তির যে চেতনা প্রতিফলিত হয়েছে তা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত ঐক্যবদ্ধ চেতনার সঙ্গে একসূত্রে গাঁথা। কবিতায় কবি তাঁর পূর্বপুরুষদের দাসত্বের শৃঙ্খল ভাঙার যে ঐক্যবদ্ধ শক্তি ও তার চূড়ান্ত অর্জনের কথা বলেছেন, উদ্দীপকেও সেই ঐক্যবদ্ধ শক্তির প্রতিফলন স্পষ্ট।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর