ঐতিহ্যসচেতনতা ও দেশপ্রেমই উদ্দীপক এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূল বক্তব্য।" বক্তব্যের সপক্ষে তোমার মূল্যায়ন উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শামীম আজাদের চিত্র মূলত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতারই প্রতিচ্ছবি। কেননা উভয় স্থানে ঐতিহ্য চেতনা ও দেশপ্রেম বিষয়টি ফুটে উঠেছে। সুতরাং মন্তব্যটি যথার্থ। ইতিহাস মানুষই রচনা করে, আবার সেটাকে মানুষই হৃদয়পটে উজ্জীবিত করে রাখে। নিপীড়ন, নিষ্পেষণ আর গ্লানির শেষ চিহ্নটুকুও মুছে ফেলে মানুষ আবার স্বাধীনতায় উদ্দীপ্ত হয়। শামীম আজাদ একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক ছিলেন। তার সকল ব্যস্ততম সময়কে উপেক্ষা করেও দেশের ঐতিহ্যকে লালন করেছেন সবসময়। মাতৃভুমির গৌরবই তার জীবনে দিশারি হয়ে পথ দেখায়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বাঙালি জাতির পূর্বপুরুষদের জীবন কথা তুলে ধরেছেন। তারা নিপীড়ন ও অধীনতা উপেক্ষা করে জীবনের প্রকৃত সৌন্দর্য অবলোকন করে সত্যকে হৃদয়ে স্থান দেন। পূর্বপুরুষদের গৌরবোদ্দীপ্ত জীবনই বাঙালিকে অভিনব দিকের সন্ধান দিতে পারে। উদ্দীপকে শামীম আজাদের কাজে ঐতিহ্য সচেতনতা ও দেশপ্রেম দিকটি উপস্থাপিত হয়েছে। একইপভাবে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতেও বাঙালি জাতির দেশপ্রেম জীবন-কথা আলোচিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত শামীম আজাদের চিত্র মূলত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতারই সারাংশ। মন্তব্যটি যুক্তিসংগত।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
ঐতিহ্যসচেতনতা ও দেশপ্রেমই উদ্দীপক এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবি…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর