উদ্দীপকের মানুষ আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের মানুষ আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের মধ্যে শ্রমনির্ভর জীবনযাপনের দিক থেকে মিল রয়েছে। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরানো। হাজার বছরের এই পথপরিক্রমায় বাঙালিরা নানাভাবে শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে শ্রমশোষণের বিষয়টি ছিল 'সবচেয়ে সাধারণ ঘটনা। তাদের শ্রমে-ঘামে অর্জিত সম্পদ প্রায়শই লুটেরারা ছিনিয়ে নিয়েছে। উদ্দীপকের 'কবিতাংশে কবি শ্রমজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। সেই শ্রদ্ধাবোধ থেকেই। কারখানার শ্রমিকদের তিনি রাজা, কৃষকদের লাঙলের নাবিক এবং এরাসহ অন্য শ্রমজীবীদের তিনি মেহনতের প্রভু বলে অভিহিত করেছেন, যাদের শ্রমে ও ঘামে সভ্যতার চাকা সচল। একইভাবে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি নিজের তথা বাঙালি জাতির পূর্বপুরুষরা যে শ্রমজীবী ছিলেন সেই কথা গর্বের সাথে উচ্চারণ করেছেন। তারাও শ্রমনিষ্ঠার মাধ্যমেই নিজেদের টিকিয়ে রেখেছিলেন। এদিক থেকে। উদ্দীপকের মানুষেরা মূলত আলোচ্য কবিতার পূর্বপুরুষদের সঙ্গে তুলনীয়।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের মানুষ আর 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুর…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর