উদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন প্রসঙ্গকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিদেশি শোষকদের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আমাদের পূর্বপুরুষদের ওপর শাসকগোষ্ঠীর নির্যাতনের কথা মনে করিয়ে দেয়। আলোচ্য কবিতায় কবি তাঁর পূর্বপুরুষদের ওপর শাসকগোষ্ঠীর অত্যাচারের মাত্রা বোঝাতে পিঠে রক্তজবার মতো ক্ষতের কথা কলেছেন। পূর্বপুরুষদের ক্রীতদাস হয়ে থাকার পেছনে পরাধীনতাকেই দায়ী করেছেন তিনি। কেননা, শাসকশ্রেণি তাঁদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করত। উদ্দীপকের বিদেশি শোষকদের অত্যাচারের বর্ণনাতেও এ দিকটির আভাস পাওয়া যায়। উদ্দীপকের খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. সামাদ তাঁর আলোচনায় বিদেশি শোষকের অত্যাচারের কথা বলেছেন। তাঁর কথায় 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের ওপর জমিদারশ্রেণির অত্যাচার ও তাঁদের পিঠের গভীর ক্ষতের কথাকে মনে করিয়ে দেয়। সে সময় জমিদাররা আমাদের পূর্বপুরুষদের শ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করত। তারা নানাভাবে আমাদের পূর্বপুরুষদের শোষণ করত। উৎপাদিত ফসল কিংবা শ্রমের ন্যায্য মূল্য তো দিতই না, বরং খাজনা আদায়ের নামে চাবুকপেটা করে তাঁদের শরীরে নির্মম ক্ষতের সৃষ্টি করত। আলোচ্য কবিতার এ দিকগুলোই উদ্দীপকের সমাজবিজ্ঞানীর কথায় উঠে এসেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ক…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর