শেয়ারFacebookWhatsApp

'লালসার লালা মাখা ক্রোধে' কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যায়? উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার প্রেক্ষাপটে আলোচনা কর।

উত্তর: 'লালসার লালামাখা ক্রোধে' স্বার্থান্বেষী শক্তির শাসন-শোষণের কালানুক্রমিক অতীত কাহিনির মধ্য দিয়ে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যায়। “আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির হাজার বছরের ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে। বিদেশি স্বার্থান্বেষী মহল বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের গোলাম বানিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তারা এ জনপদকে কুক্ষিগত করতে বারবার আক্রমণ ও শোষণ করেছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাঙালি জাতি লড়াই করে যাদের বিরোচিত স্বভাবের পরিচয় দিতে ভুল করেনি। উদ্দীপকে 'লালসার লালামাখা ক্রোধ' বলতে এদেশকে কুক্ষিগত করার লালসায় যারা এখানে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। বিভিন্ন পরিচয়ে তারা অস্ত্র-কামান নিয়ে এখানে এসেছিল দখল করার মানসিকতায়। বাঙালির বুকে তারা ক্ষত-চিহ্ন এঁকে নিজেদের স্বার্থসিদ্ধি করেছিল । নির্যাতিত হতে হতে যেন এ মাটি ক্ষত সহ্য করার ক্ষমতা অর্জন করেছে। সেই লোভীগোষ্ঠী তাদের স্বার্থ-চরিতার্থ করতে এদেশের আকাশ চিরেছে, বিদীর্ণ বাংলাভূমি যেন তাদের আঘাতে নীল হয়ে গেছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির হাজার বছরের সংগ্রামের ঐতিহ্য গাঁথা তুলে ধরা হয়েছে। কবি খুব সচেতন বিধায় তিনি আমাদের পূর্বপুরুষের বীরত্ব ও সংগ্রাম অতুলনীয় কাব্যিক গাঁথুনিতে উপস্থাপন করতে পেয়েছেন । তিনি বাঙালির শিকড়ের খবর তুলে ধরেছেন। আজ যে সমৃদ্ধ জাতির গৌরব আমরা বোধ করছি এর পশ্চাতে রয়েছে ঐতিহ্যের সংগ্রামী ইতিহাস । কালে কালে কত জনপদ এখানে ধ্বংস হয়েছে। অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী এখানে বাণিজ্য সুবিধা নিতে এসেছিল । তারা আমাদের পূর্বপুরুষদের অত্যাচার-নির্যাতন করে নিঃশেষ করতে চেয়েছে। তাদের সেই নৃশংস নখরের দাগ এখনো শুকায়নি। রক্তজবার মতো সেই ক্ষত এখনো সতেজ রয়েছে । তারা হিংস্র মাংসাশী শিকারির মতো খাবলে খেতে চেয়েছে এদেশের অমূল্য সম্পদ। উদ্দীপকেও কবি একই ইতিহাস বর্ণনা করেছেন। বিভিন্ন জাতির কোটি অশ্বারোহীর শাসন-শোষণের কথা তুলে ধরেছেন। যারা এ দেশের লালসা চরিতার্থ করতে এসে অসুরের মতো আচরণ করেছে। ভিনদেশিদের লোভের কারণে শাসন, শোষণ ও নির্যাতন।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

'লালসার লালা মাখা ক্রোধে' কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় …

উদ্দীপক

বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি, লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি, বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি

Barisal · 2022

উত্তর

উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে।

উত্তর

'আমি বিচলিত স্নেহের কথা বলছি'- বলতে কবি আপনজনের আন্তরিক উৎকণ্ঠার কথাই বুঝিয়েছেন। আবহমান কাল থেকে এদেশে পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় ও মায়াময়। পরিবারে ছোটোদের প্রতি বড়োদের অকৃত্রিম স্নেহ ও মমতা কাজ করে । এই স্নেহ মমতার কোনো তুলনা চলে না। কবি তাই এদেশের ঐতিহ্যের কথা বলতে গিয়ে এই স্নেহ মমতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। 'বিচলিত স্নেহ' বলতে তিনি আপনজনের উৎকণ্ঠা তথা অকৃত্রিম স্নেহ- মমতার দিকটিকে বুঝিয়েছেন ।

উত্তর

উদ্দীপকের বাংলাভূমির সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সংগ্রামী চেতনাগত সাদৃশ্য রয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির সংগ্রাম করে টিকে থাকার চেতনা প্রকাশিত হয়েছে। ঐতিহ্যগতভাবে বাঙালি জাতি ত্যাগ ও সংগ্রামী চেতনা ধারক। বিভিন্ন সময়ে এ জাতিকে ক্ষত-বিক্ষত করে বিদেশি শক্তি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যে ক্ষত জাতির বুকে তৈরি হয়েছে তা এখনো তাজা রয়েছে রক্তজবার মতো। উদ্দীপকের বাংলাভূমিতে বাঙালির ওপরে নির্যাতনের চিত্র অঙ্কিত হয়েছে। এদেশে বহুকাল থেকেই বিদেশিদের লালসার বস্তু ছিল। অনেক সম্পদে ভরপুর ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় স্বার্থান্বেষী মহল সর্বদা একে কক্ষিগত রাখার প্রচেষ্টা চালিয়েছে। তাদের লালসার জন্য এখানে বন্দুক কামান দিয়ে মহড়া চলেছে। এদেশের আকাশ সেই অসুরের দলের গর্জনে বারবার চিরে খান খান হয়েছে। বিদীর্ণ হয়েছে বাংলার বুক। কষ্টের নীল বর্ণ এ মাটির পরতে পরতে যেন ছড়িয়ে আছে। | উদ্দীপকের বাংলাভূমির এমন চিত্র 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার | বাঙালির ঐতিহ্যগত সংগ্রামী চেতনার প্রতিচ্ছবি। কবি: আলোচ্য কবিতায় | বাঙালির পূর্বপুরুষের যে সাহস ও গৌরবোজ্জ্বল ইতিহাসের পরিচয় দিয়েছেন । উদ্দীপকটির বাংলাভূমি সেই ছবিই যেন ফুটিয়ে তুলেছে।

উত্তর

'লালসার লালামাখা ক্রোধে' স্বার্থান্বেষী শক্তির শাসন-শোষণের কালানুক্রমিক অতীত কাহিনির মধ্য দিয়ে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যায়। “আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির হাজার বছরের ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে। বিদেশি স্বার্থান্বেষী মহল বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের গোলাম বানিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তারা এ জনপদকে কুক্ষিগত করতে বারবার আক্রমণ ও শোষণ করেছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাঙালি জাতি লড়াই করে যাদের বিরোচিত স্বভাবের পরিচয় দিতে ভুল করেনি। উদ্দীপকে 'লালসার লালামাখা ক্রোধ' বলতে এদেশকে কুক্ষিগত করার লালসায় যারা এখানে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। বিভিন্ন পরিচয়ে তারা অস্ত্র-কামান নিয়ে এখানে এসেছিল দখল করার মানসিকতায়। বাঙালির বুকে তারা ক্ষত-চিহ্ন এঁকে নিজেদের স্বার্থসিদ্ধি করেছিল । নির্যাতিত হতে হতে যেন এ মাটি ক্ষত সহ্য করার ক্ষমতা অর্জন করেছে। সেই লোভীগোষ্ঠী তাদের স্বার্থ-চরিতার্থ করতে এদেশের আকাশ চিরেছে, বিদীর্ণ বাংলাভূমি যেন তাদের আঘাতে নীল হয়ে গেছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির হাজার বছরের সংগ্রামের ঐতিহ্য গাঁথা তুলে ধরা হয়েছে। কবি খুব সচেতন বিধায় তিনি আমাদের পূর্বপুরুষের বীরত্ব ও সংগ্রাম অতুলনীয় কাব্যিক গাঁথুনিতে উপস্থাপন করতে পেয়েছেন । তিনি বাঙালির শিকড়ের খবর তুলে ধরেছেন। আজ যে সমৃদ্ধ জাতির গৌরব আমরা বোধ করছি এর পশ্চাতে রয়েছে ঐতিহ্যের সংগ্রামী ইতিহাস । কালে কালে কত জনপদ এখানে ধ্বংস হয়েছে। অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী এখানে বাণিজ্য সুবিধা নিতে এসেছিল । তারা আমাদের পূর্বপুরুষদের অত্যাচার-নির্যাতন করে নিঃশেষ করতে চেয়েছে। তাদের সেই নৃশংস নখরের দাগ এখনো শুকায়নি। রক্তজবার মতো সেই ক্ষত এখনো সতেজ রয়েছে । তারা হিংস্র মাংসাশী শিকারির মতো খাবলে খেতে চেয়েছে এদেশের অমূল্য সম্পদ। উদ্দীপকেও কবি একই ইতিহাস বর্ণনা করেছেন। বিভিন্ন জাতির কোটি অশ্বারোহীর শাসন-শোষণের কথা তুলে ধরেছেন। যারা এ দেশের লালসা চরিতার্থ করতে এসে অসুরের মতো আচরণ করেছে। ভিনদেশিদের লোভের কারণে শাসন, শোষণ ও নির্যাতন।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?

  • মা
  • ভাই
  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?

  • ব্যক্তি মা হওয়ায়
  • সকলের মা হয়ে ওঠায়
  • যুদ্ধের কারণে
  • দেশমাতৃকার প্রয়োজনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?

  • পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
  • যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
  • মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
  • 'যুদ্ধ' ও 'ভালোবাসা' বিপরীত ধর্মীয় হলেও সমার্থক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

  • অত্যাচারিত
  • নিপীড়িত
  • অবহেলিত
  • ক্রীতদাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

সিলেট বোর্ড

  • পূর্বপুরুষ
  • ক্রীতদাস
  • কিংবদন্তি
  • কবিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

যশোর বোর্ড

  • উচ্চারিত সত্য
  • অরণ্য এবং শ্বাপদের কথা
  • প্রবহমান নদীর কলতান
  • ঝড়ের আর্তনাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে ii. সামাজিক মুক্তি ঘটবে না বলে iii. সত্য থেকে বঞ্চিত হবে বলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইতিহাসকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?

  • লেখক
  • বৈজ্ঞানিক
  • চিকিৎসক
  • রাষ্ট্রদূত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায়, তা হলো- i. আর্তনাদ ii. আনন্দ iii. বিদ্রোহ নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষের কথা iii. স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে' কথাটি কে বলতেন?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?'যুদ্ধ আসে ভালোবেসে'- এর তাৎপর্য ধারণ করে কোনটি?যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?কবিতা না শোনা ব্যক্তি আজন্ম ক্রীতদাস থাকবে। কারণ- i. আত্মার মুক্তি ঘটবে না বলে iকবি তাঁর কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের- i. পূর্বজনদের ii. অতীতকে iii. ইআবু জাফর ওবায়দুল্লাহ কী হিসেবে যুক্তরাষ্ট্রে যান?"গর্ভবর্তী বোনের মৃত্যুর কথা বলছি"- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পঙক্তিতে ক'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে কবি বলেছেন- i. কিংবদন্তির কথা ii. পূর্বপুরুষ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।