উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বাঙালির হাজার বছরের ইতিহাস বর্ণনার সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত ঐতিহ্যের চেতনাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির জীবন-সংস্কৃতির চিরায়ত রূপ। এখানে আলোচিত হয়েছে বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের নানা দিক। বাঙালির পূর্বপুরুষের সাহসিকতার গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপিত হয়েছে। কবিতাটিতে। এই ইতিহাস মাটির কাছাকাছি থাকা মানুষদের ইতিহাস, যারা বাংলার অনার্য কৃষিজীবী সম্প্রদায়। উদ্দীপকে দীর্ঘ পথ-পরিক্রমার মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলা ও বাঙালির গৌরবময় ইতিহাসের কথা ব্যক্ত হয়েছে। এখানে উঠে এসেছে অন্যায়ের কাছে বাঙালির হার না মানা মনোভাবের দিকটি। বাংলার মানুষ হৃদয়ে সোনালি স্বপ্নের বীজ বপনের পাশাপাশি শত্রুর সাথে লড়াই করেছে দ্বিধাহীন চিত্তে। বাঙালির প্রকৃত ইতিহাস হলো শত্রুর সাথে কখনোই আপস না করার ইতিহাস। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাতেও এই ইতিহাসের কথাই বর্ণিত হয়েছে, যার প্রবহমানতায় যুগে যুগে বিজয়ী হয়েছে বাঙালি। তাই বাঙালি জাতির ইতিহাসের পটভূমিতে উদ্দীপকের কবিতাংশ আলোচ্য কবিতার সঙ্গে চেতনাগত সাদৃশ্য রক্ষা করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর