"সিরাজের পতন কে না চায়?"- ব্যাখ্যা কর।
উত্তর: •"সিরাজের পতন কে না চায়?"- ছোট বোন আমিনার ছেলে সিরাজ নবাব হওয়ায় তার খালা ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে আলোচ্য উক্তিটি করেছেন। • নবাব আলিবর্দি খাঁর মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী ছোট মেয়ে আমেনার অল্পবয়সি তরুণ ছেলে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। এতে তার বড় মেয়ে ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ঘসেটি বেগম নবাবের সভাসদ মিরজাফর, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুর্লভদের সাথে গোপনে নবাবের পতনকে ত্বরান্বিত করেন। নবাবকে ক্ষমতাচ্যুত করে ঘসেটি বেগম তার পালকপুত্র মদ্যপ শওকতজঙ্গকে মসনদে বসাতে চান। এতে নবাবের সভাসদরাও সায় দেন। কেননা মদ্যপ শওকতজঙ্গ নবাব হলে সবাই নিজেদের স্বার্থে রাজ্যকে ব্যবহার করতে পারবে। তাই ঘসেটি বেগম বলেন নবাবের পতন কে না চায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"সিরাজের পতন কে না চায়?"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর