• উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্রের হীন মানসিকতার প্রতিফলন ঘটেছে।
• আত্মস্বার্থ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। নিজের স্বার্থের জন্য অন্যকে ধ্বংস করতেও তখন তারা পিছপা হয় না। স্বার্থের জন্য তারা নানামাত্রিক প্রতারণা ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয়।
• উদ্দীপকে ব্যক্তিস্বার্থবাদী মানুষের হীন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চক্রান্তকারীরা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে ঘৃণ্য অপরাধ সৃষ্টি করে। তারা লোভের বশবর্তী হয়ে মনুষ্যত্ব বিসর্জন দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এরূপ একদল চক্রান্তকারী কাজ শুরু করে। নবাবের নিজ খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফর আলি খান, সভাসদ রাজবল্লভ, উমিচাঁদ, রায়বল্লভ নবাবকে পরাজিত করতে বিদেশি শত্রু ইংরেজদের সাথে গোপনে হাত মেলায়। ব্যক্তিগত স্বার্থের জন্য তারা দেশকে বিক্রি করে দিতেও কুণ্ঠিত হয়নি। ইতিহাসে এই ব্যক্তিরা এখনো ঘৃণাভরে নিন্দিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ষড়যন্ত্রকারীদের হীন মানসিকতার দিকটি প্রতিফলিত হয়েছে।