শেয়ারFacebookWhatsApp

"আসামির সে অধিকার থাকে নাকি?" কে, কাকে, কখন বলেছিল?

উত্তর: • "আসামির সে অধিকার থাকে নাকি?"- কথাটি মিরন বলেছিল সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আসার পর নবাব তা দেখতে চাওয়ায় প্রসঙ্গে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে কারাগারে প্রেরণ করা হয়। সেখানে সিরাজের মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আসে মিরজাফরের ছেলে মিরন। নতুন নবাব মিরজাফর আলি খান বিভিন্ন অপরাধের জন্য তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানায় মিরন। তখন নবাব অনেকটা অবিশ্বাসের স্বরে স্বাক্ষর করা দন্ডাদেশ দেখতে চাইলে মিরন তাঁকে প্রশ্নোক্ত কথাটি বলে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"আসামির সে অধিকার থাকে নাকি?" কে, কাকে, কখন বলেছিল?

উদ্দীপক

সড়ক দুর্ঘটনায় আনিসুল হকের গাড়িচালক রবিলের মৃত্যু হলে তার স্ত্রী আছিয়া সন্তান আসলামকে নিয়ে নিরুপায় হয়ে পড়ে। নিঃসন্তান আনিসুল হক তাদের আশ্রয় দেন। তিনি আসলামের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আছিয়া তবুও সন্তুষ্ট নয়। তার নজর আনিসুল হকের সম্পত্তির দিকে। সে চায় আনিসুল হকের সম্পত্তি আত্মসাৎ করতে। এজন্য নানা কৌশলের আশ্রয় নিতে থাকে আছিয়া।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ দৃশ্যের স্থান জাফরাগঞ্জের কয়েদখানা।

উত্তর

• "আসামির সে অধিকার থাকে নাকি?"- কথাটি মিরন বলেছিল সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আসার পর নবাব তা দেখতে চাওয়ায় প্রসঙ্গে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে কারাগারে প্রেরণ করা হয়। সেখানে সিরাজের মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আসে মিরজাফরের ছেলে মিরন। নতুন নবাব মিরজাফর আলি খান বিভিন্ন অপরাধের জন্য তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানায় মিরন। তখন নবাব অনেকটা অবিশ্বাসের স্বরে স্বাক্ষর করা দন্ডাদেশ দেখতে চাইলে মিরন তাঁকে প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর

• উদ্দীপকের আছিয়া চরিত্র 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের কর্মকাণ্ডকে স্মরণ করিয়ে দেয়। • অর্থবিত্তের লোভে পড়ে মানুষ ন্যায়-অন্যায় ভুলে গিয়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। এর ফলে সে উপকারীর উপকার না করে বরং ক্ষতি করার চেষ্টা চালায়। • উদ্দীপকের আছিয়া স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে নিরুপায় হয়ে পড়ে। নিঃসন্তান আনিসুল হক তাদের আশ্রয় দেন। কিন্তু আছিয়া তার কৃতজ্ঞতা স্বীকার না করে আনিসুল হকের সম্পত্তি আত্মসাৎ করার ষড়যন্ত্র করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ইরান থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন। তখন নবাব আলিবর্দি খান তাকে স্নেহ করেন এবং শাহ খানমের সঙ্গে তার বিয়ে দেন। সরকারের উচ্চ পদে তাকে নিযুক্ত করেন। অথচ সেই মিরজাফরের মধ্যে প্রচন্ড ক্ষমতালিপ্সা দেখা যায়। তিনি আলিবর্দিকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও পাওয়া যায়। তার এমন কর্মকান্ড উদ্দীপকের আছিয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপক এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতকদের মূল উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ”- মন্তব্যটি যথার্থ। • স্বার্থান্ধ মানুষদের কাছে তাদের নিজেদের স্বার্থই সব সময় গুরুত্ব লাভ করে। অন্যায়ভাবে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য তারা ন্যায়-নীতি, মনুষ্যত্বকে বিসর্জন দিতেও কুণ্ঠিত হয় না। • উদ্দীপকের আছিয়া একজন অকৃতজ্ঞ ও স্বার্থবাদী মানুষ। কেননা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য যিনি তাকে উপকার করেছেন সেই ব্যক্তিরই ক্ষতি করতে চায় সে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও বিশ্বাসঘাতকতার, এ হীন রূপটি প্রতিফলিত হয়। নাটকের ঘসেটি বেগম, সেনাপতি মিরজাফর, উমিচাঁদ, রায়দুর্লভসহ অন্য অমাত্যবর্গ তাদের ব্যক্তিস্বার্থের জন্য দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাবের কাছের লোক হয়েও তারা গোপনে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। • 'সিরাজউদ্দৌলা' নাটকে কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের ফলে নবাব পলাশির যুদ্ধে পরাজিত হন। সেসব বিশ্বাসঘাতক নিজেদের স্বার্থে দেশের স্বাধীনতাকে ভিনদেশি ইংরেজ বণিকদের হাতে তুলে দেয়। তারা কেউ অর্থের লোভে, কেউ ক্ষমতার লোভে, কেউ বা নবাবের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ফলে নিঃসন্দেহে এখানে তাদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার দিকটিই ফুটে উঠেছে, যা উদ্দীপকে আছিয়ার আচরণেও দেখা যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।