• উদ্দীপকের জাফরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।
পরিবার ও আত্মীয় হলো মানুষের ভরসার জায়গা। অথচ অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরাই ষড়যন্ত্র করে। হিংসার বশবর্তী হয়ে যখন আপনজন ষড়যন্ত্র করা শুরু করে তখন মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়।
• উদ্দীপকে দেখা যায়, গাজী সাহেব মৃত্যুর পূর্বে ছোট ছেলে জাবিরকে তার কোম্পানির পরিচালক পদে দায়িত্ব দিয়ে যান। বড় ছেলে জাফর এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় জাফর ভাড়াটে খুনিদের সাহায্যে ছোট ভাই জাবিরকে হত্যা করায়। উদ্দীপকে জাফরের ন্যায় এমন অসূয়াবৃত্তির প্রকাশ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের মধ্যে দেখা যায়। ছোট বোন আমিনা বেগমের পুত্র সিরাজকে রাজ্য দিয়ে দেওয়ায় সে সিরাজের প্রতি হিংসাত্মক হয়ে ওঠে। তাই এই হিংসা শেষ পর্যন্ত সিরাজকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। উদ্দীপকের জাফর এবং আলোচ্য নাটকের ঘসেটি বেগম দুজনই হিংসার বশবর্তী হয়ে আপনজনের ক্ষতি করে। তাই উদ্দীপকের জাফরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।