শেয়ারFacebookWhatsApp

"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" ব্যাখ্যা কর।

উত্তর: • "সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?”- কথাটি মিরজাফর বলেছেন রাজবল্লভের কথার রেশ ধরে ক্লাইভের সামনে। • সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতার ষড়যন্ত্রে রাজ অমাত্যদের মধ্যে মিরজাফর প্রধান ভূমিকা পালন করেন। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি নীতি-নৈতিকতাহীন এক উন্মাদে পরিণত হন। ইংরেজদের সঙ্গে চুক্তিকালে তার মধ্যে একবার দেশাত্মবোধ জাগ্রত হয়েছিল। রাজবল্লভের কথার প্রেক্ষিতে তার মনে হচ্ছিল বাংলাকে তারা নিজেদের স্বার্থে ইংরেজদের কাছে বিক্রি করে দিচ্ছেন না তো!

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনগণের কোটি কোটি টাকা দিয়ে গড়ে তোলা হয়েছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী। ঘটনাচক্রে তাদের বিরুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ওদের হাতে আধুনিক মারণাস্ত্র আর বাঙালির চিত্তে দেশমাতৃকার জন্য অপরিমেয় প্রেম। বাংলার যোদ্ধারা অকাতরে জীবন দান করেছেন, তাদের রক্তস্রোতে বাংলার মাটি আর্দ্র হয়েছে। তাদের কাছে সবচেয়ে বড় হলো দেশ আর দেশের স্বাধীনতা।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

"তার দাবি সকলের আগে" বলতে এখানে উমিচাঁদের কথা বলা হয়েছে।

উত্তর

• "সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?”- কথাটি মিরজাফর বলেছেন রাজবল্লভের কথার রেশ ধরে ক্লাইভের সামনে। • সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতার ষড়যন্ত্রে রাজ অমাত্যদের মধ্যে মিরজাফর প্রধান ভূমিকা পালন করেন। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি নীতি-নৈতিকতাহীন এক উন্মাদে পরিণত হন। ইংরেজদের সঙ্গে চুক্তিকালে তার মধ্যে একবার দেশাত্মবোধ জাগ্রত হয়েছিল। রাজবল্লভের কথার প্রেক্ষিতে তার মনে হচ্ছিল বাংলাকে তারা নিজেদের স্বার্থে ইংরেজদের কাছে বিক্রি করে দিচ্ছেন না তো!

উত্তর

• অনুচ্ছেদের পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকার সাথে। 'সিরাজউদ্দৌলা' নাটকের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকার সম্পর্ক স্থাপন করা যায়। • নিজেদের স্বার্থ উদ্ধারের দিকে ঔপনিবেশিক শাসকরা সবচেয়ে বেশি সচেষ্ট থেকেছে। সাম্রাজ্য বিস্তারের দিকে তাদের অনেক বেশি আগ্রহ ছিল। দুর্বলকে শোষণ করাই এদের টিকে থাকার ও অস্তিত্ব রক্ষার একমাত্র অবলম্বন। • অনুচ্ছেদে দেখা যায় জনগণের কোটি-কোটি টাকা দিয়ে গড়ে তোলা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে বাঙালি মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতীর্ণ হন। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের কর্মকাণ্ডেও একই দিকটি লক্ষ করা যায়। এ দেশে বাণিজ্য করতে এসে তারা এ দেশের মানুষকে শোষণ করে। অল্প টাকায় লবণ কিনে তারা অধিক মূল্যে বিক্রি করে জনগণকে শোষণ করতে থাকে। প্রজাদের ওপর তারা এভাবে সীমাহীন অত্যাচার ও নিপীড়ন চালায়। এ কারণে উদ্দীপকের পাকিস্তানি সেনাবাহিনী 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বণিকদের উন্মোচন করে। এর ফলে সিরাজউদ্দৌলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আর দেশপ্রেমিক বাঙালি সেনারা তাতে অংশ নেয়।

উত্তর

• "দেশ ও দেশের স্বাধীনতার প্রশ্নে অনুচ্ছেদ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মূলকথা একসূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। • দেশপ্রেম মানুষের মহৎ গুণ। দেশের জন্য দেশের মানুষের জন্য দেশপ্রেমিকেরা জীবন দিতে সদা প্রস্তুত থাকেন। কেননা তাদের কাছে তখন সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে দেশ ও জাতির মুক্তি। • অনুচ্ছেদের ঘটনায় দেখা যায় আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতীর্ণ হন। তারা দেশমাতৃকার জন্য অপরিমেয় প্রেম নিয়ে অকাতরে জীবন বিলিয়ে দেন। তাদের কাছে সবচেয়ে বড় হলো দেশ আর দেশের স্বাধীনতা। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের বিশ্বস্ত কিছু সেনাপতি মিরমর্দান, সাঁফ্রে, মোহনলাল প্রমুখ ব্যক্তিদের মধ্যেও এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের জীবন বিলিয়ে দিতে দেখি। তাদের আত্মত্যাগ, নবাব সিরাজউদ্দৌলার আত্মত্যাগের মূল উপজীব্য হলো দেশপ্রেম। • 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মধ্যে অকৃত্রিম দেশপ্রেম পরিলক্ষিত হয়। তিনি ভালোবেসেছেন দেশকে, দেশের মানুষকে। দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি এবং তার অনুসারী সেনাপতিরা জীবন বাজি রেখে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। শেষপর্যন্ত দেশের স্বার্থে নিজেদের জীবনের বিনিময়ে হলেও শত্রুকে ধ্বংস করতে চেয়েছেন। সুতরাং এখানে নিশ্চিতভাবে তাদের মধ্যে দেশপ্রেম পরিলক্ষিত হয়, যা অনুচ্ছেদেও বিদ্যমান। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাচট্টগ্রাম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।