শেয়ারFacebookWhatsApp

পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত হাজার সৈন্য ছিল?

উত্তর: পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে পঞ্চাশ হাজারের অধিক সৈন্য ছিল।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত হাজার সৈন্য ছিল?

উদ্দীপক

জামান সাহেব জনদরদি মানুষ। ছিন্নমূল একটি পরিবারকে তিনি নিজের জায়গায় থাকতে দেন। কয়েক বছর যেতে না যেতেই আশ্রিত পরিবারটি জামান সাহেবের জায়গাটি নিজের বলে দাবি করে। ফলে জামান সাহেবের সাথে ওই পরিবারের শুরু হয় চরম দ্বন্দ্ব। পরিবারটি গোপন পরিকল্পনা করে জামান সাহেবকে হত্যা করে এবং জায়গাটি স্থায়ীভাবে দখল করে নেয়।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে পঞ্চাশ হাজারের অধিক সৈন্য ছিল।

উত্তর

• 'আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে'- কথাটি ক্লাইভবলেছিলেন নবাবের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হলে উপস্থিত সবার উদ্দেশে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরনের প্রাসাদে মিরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভসহ সবাই মিলে ক্লাইভের সঙ্গে নবাবের বিরুদ্ধে গোপন বৈঠক করেন। সেই বৈঠকে তাদের মধ্যে ক্ষমতা বণ্টন সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, যা ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এ কারণে ধূর্ত ক্লাইভ বলেছিলেন, 'আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।'

উত্তর

• উদ্দীপকের পরিবারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চক্রের সাদৃশ্য রয়েছে। • কৃতজ্ঞতা মানুষের অন্যতম একটি গুণ। কিন্তু সকলের মধ্যে এ গুণ থাকে না। এমন অনেক মানুষ আছে যারা উপকারীর উপকার স্বীকার তো করেই না বরং উপকারকারীর ক্ষতি করে। এ ধরনের মানুষ সকলের জন্যই বিপজ্জনক। • উদ্দীপকে দেখা যায়, জামান সাহেব জনদরদি মানুষ। ছিন্নমূল একটি পরিবারকে তিনি নিজের জায়গায় থাকতে দেন। কয়েক বছর না যেতেই আশ্রিত পরিবারটি জামান সাহেবের জায়গাকে নিজের বলে দাবি করে এবং গোপন পরিকল্পনা করে জামান সাহেবকে হত্যা করে জায়গাটি দখল করে। উদ্দীপকের এই পরিবারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চক্রের মিল পাওয়া যায়। সিরাজউদ্দৌলা মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ এদের খুব বিশ্বাস করেন। পরে দেখা যায় এরাই ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যার ষড়যন্ত্র করে। বিশ্বাসভঙ্গের দিক থেকে এই মিরজাফর চক্র আর উদ্দীপকের পরিবারটি একে অন্যের সদৃশ। তাই উদ্দীপকের পরিবারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চক্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

• 'উদ্দীপকের জামান সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন- মন্তব্যটি সত্য। • জীবনে চলার পথে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়। কিন্তু সকলকে বিশ্বাস করা ঠিক নয়। কেননা এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে বন্ধু হলেও ভেতরে ভেতরে শত্রু। এরা সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার একজন দেশপ্রেমিকের করুণ পরিণতি দেখিয়েছেন। সিরাজের সঙ্গে বাংলা ভূখন্ড নিয়ে ইংরেজদের যুদ্ধ বাধে। তখন সিরাজ তার রাজ্যের অন্যতম ব্যক্তিবর্গ মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ এদের নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু মিরজাফরের এই চক্র সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। ফলে করুণ পরিণতি হয় সিরাজের। উদ্দীপকের জামান সাহেবও সিরাজের মতো বিশ্বাসঘাতকতার শিকার। তবে তাদের দুজনের প্রেক্ষাপটে রয়েছে ভিন্নতা। • 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তার পরিধি বিশাল ও ব্যাপক। এদিকে উদ্দীপকের জামান সাহেবের বিস্তৃতি কেবল পরিবারের মধ্যেই। তার সঙ্গে সিরাজের মতো পুরো রাজ্য জড়িত ছিল না। তাই এসব বিচার করে বলা যায়, উদ্দীপকের জামান সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।