শেয়ারFacebookWhatsApp

মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব- ব্যাখ্যা কর।

উত্তর: • প্রশ্নে প্রদত্ত কথাটির মাধ্যমে লেখক একটি কল্যাণময় পৃথিবী গড়ার সঠিক পন্থা অবলম্বন করার কথা বলেছেন। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মনে করেন, মানুষের সমস্যাকে মোকাবিলা করতে হবে বৈজ্ঞানিক, র্যাশনাল ও সুবুদ্ধিসম্পন্ন পদ্ধতিতে। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক, সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে তার সমাধান করতে হবে। লেখক তাই বিশ্বাস করেন, মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। কেননা একমাত্র মুক্ত বিচার-বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভ…

উদ্দীপক

ভেলরি টেইলর বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধুর নাম। ৭২ বছর বয়সি এই মহান ব্যক্তি কর্মজীবনে লাভ করেছেন নানা স্বীকৃতিসহ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ আপন প্রচেষ্টায় সিআরপি প্রতিষ্ঠা করে তিনি দুস্থ, নিঃসহায় মানুষের জন্য বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পঙ্গুত্বের শিকার হাজার হাজার মানুষকে স্বাভাবিক কর্মজীবনে ফিরিয়ে আনতে তাঁর গড়া সিআরপি নজিরবিহীন ভূমিকা পালন করেছে।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

মানব-কল্যাণের সাথে মানব-মর্যাদা তথা Human dignity-এর সম্পর্ক অবিচ্ছেদ্য।

উত্তর

• প্রশ্নে প্রদত্ত কথাটির মাধ্যমে লেখক একটি কল্যাণময় পৃথিবী গড়ার সঠিক পন্থা অবলম্বন করার কথা বলেছেন। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মনে করেন, মানুষের সমস্যাকে মোকাবিলা করতে হবে বৈজ্ঞানিক, র্যাশনাল ও সুবুদ্ধিসম্পন্ন পদ্ধতিতে। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক, সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে তার সমাধান করতে হবে। লেখক তাই বিশ্বাস করেন, মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। কেননা একমাত্র মুক্ত বিচার-বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়।

উত্তর

• উদ্দীপকের ভেলরি টেইলরের গড়া প্রতিষ্ঠান 'সিআরপি'র সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত সেবামূলক সংস্থাগুলোর বৈসাদৃশ্য রয়েছে। • যা মানুষের উপকারে আসে এবং সমাজে সহায়ক ভূমিকা পালন করে তাই হলো সেবামূলক কার্যক্রম। এগুলো সাধারণত স্বেচ্ছাসেবী, মানবিক বা সমাজকল্যাণমূলক উদ্দেশ্যে পরিচালিত হয়। • উদ্দীপকের ভেলরি টেইলরের গড়া প্রতিষ্ঠান 'সিআরপি'র সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত সংস্থাগুলোর কার্যকারিতার দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, ভেলরি টেইলর স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ নিজের চেষ্টায় 'সিআরপি' প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দুস্থ, অসহায় মানুষদের জন্য কল্যাণমূলক কাজ পরিচালনা করা হয়। দেশের হাজার হাজার পঙ্গু মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংস্থাটি কার্যকর ভূমিকা পালন করেছে। কিন্তু 'মানব-কল্যাণ' প্রবন্ধে দেখা যায়, পৃথিবীতে দুস্থ, অবহেলিত, বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অথচ রেডক্রস ইত্যাদি বিভিন্ন সেবাধর্মী সংস্থাগুলোর সংখ্যা বৃদ্ধি পেলেও মানুষের দুঃসহ জীবনের কোনো পরিবর্তন আসেনি। রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের প্রয়োগে মানব-কল্যাণ কথাটিকে শুধুই মানব অপমানে পরিণত করেছে। সত্যিকার মানব-কল্যাণ বলতে কিছুই হচ্ছে না। তাই উদ্দীপকের ভেলরি টেইলরের গড়া প্রতিষ্ঠান 'সিআরপি'র সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত সেবামূলক সংস্থাগুলোর বৈসাদৃশ্য রয়েছে।

উত্তর

• "উদ্দীপকের ভেলরি টেইলরের কর্মকাণ্ড এবং 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের প্রত্যাশা একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটি যথার্থ। • যুগে যুগে মহৎ ব্যক্তিরা নিঃস্বার্থভাবে পরোপকার করে পৃথিবীতে মানবসেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমরা যদি তাঁদেরকে অনুসরণ করে মানবসেবায় আত্মনিয়োগ করি, তাহলে জগতে যথার্থ মানবকল্যাণ সাধিত হবে। • উদ্দীপকে ৭২ বছর বয়সী ভেলরি টেইলরের বাংলাদেশে মানবসেবায় আত্মনিয়োগ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশে সিআরপি স্থাপন করে মানবসেবায় এগিয়ে এসে বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবকল্যাণে আত্মনিয়োগের ক্ষেত্রে তার মহৎ কর্মপ্রচেষ্টার বিষয়টি 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক সবাইকে মানবসেবায় এগিয়ে আসতে বলেছেন। ধর্ম-বর্ণ-জাতির দোহাই দিয়ে বিভক্তিকরণ নীতি গ্রহণ না করে তিনি মানুষকে মানবিক হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে বলেছেন। এ চেতনা উদ্দীপকের প্রতিফলিত হয়েছে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষকে নিঃস্বার্থভাবে মানবসেবায় এগিয়ে আসতে বলেছেন। উদ্দীপকের ভেলরি টেইলরের কর্মকাণ্ডে তার প্রতিফলন ঘটেছে। প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে তিনি এ দেশে হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেছেন। মানবকল্যাণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যানসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভ… | Prosthuti