• উদ্দীপকের ভেলরি টেইলরের গড়া প্রতিষ্ঠান 'সিআরপি'র সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত সেবামূলক সংস্থাগুলোর বৈসাদৃশ্য রয়েছে।
• যা মানুষের উপকারে আসে এবং সমাজে সহায়ক ভূমিকা পালন করে তাই হলো সেবামূলক কার্যক্রম। এগুলো সাধারণত স্বেচ্ছাসেবী, মানবিক বা সমাজকল্যাণমূলক উদ্দেশ্যে পরিচালিত হয়।
• উদ্দীপকের ভেলরি টেইলরের গড়া প্রতিষ্ঠান 'সিআরপি'র সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত সংস্থাগুলোর কার্যকারিতার দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, ভেলরি টেইলর স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ নিজের চেষ্টায় 'সিআরপি' প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দুস্থ, অসহায় মানুষদের জন্য কল্যাণমূলক কাজ পরিচালনা করা হয়। দেশের হাজার হাজার পঙ্গু মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংস্থাটি কার্যকর ভূমিকা পালন করেছে। কিন্তু 'মানব-কল্যাণ' প্রবন্ধে দেখা যায়, পৃথিবীতে দুস্থ, অবহেলিত, বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অথচ রেডক্রস ইত্যাদি বিভিন্ন সেবাধর্মী সংস্থাগুলোর সংখ্যা বৃদ্ধি পেলেও মানুষের দুঃসহ জীবনের কোনো পরিবর্তন আসেনি। রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের প্রয়োগে মানব-কল্যাণ কথাটিকে শুধুই মানব অপমানে পরিণত করেছে। সত্যিকার মানব-কল্যাণ বলতে কিছুই হচ্ছে না। তাই উদ্দীপকের ভেলরি টেইলরের গড়া প্রতিষ্ঠান 'সিআরপি'র সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত সেবামূলক সংস্থাগুলোর বৈসাদৃশ্য রয়েছে।