"ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।" কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: • 'ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।'- এ কথা বলতে লেখক দানগ্রহণকারী অপেক্ষা দানকারী যে মর্যাদাবান, সে বিষয়টি বুঝিয়েছেন। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে লেখক মানবকল্যাণ মনে করেননি। কারণ এতে মনুষ্যত্ববোধ এবং মানব-মর্যাদা ক্ষুণ্ণ হয়। এ বিষয়টি বোঝাতে তিনি ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হযরত মুহম্মদ (সা.)-এর বাণী ব্যাখ্যা করেছেন। মহানবি (সা.) বলেছেন, ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত এখানে গ্রহীতার হাত এবং ওপরের হাত বলতে দাতার হাতকে বোঝানো হয়েছে, যেটি ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। এ ধরনের দানগ্রহণকারীকে লেখক নীচ মানসিকতার এবং দানগ্রহণের দৃশ্যটিকে বীভৎস দৃশ্য বলে আখ্যায়িত করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।" কথাটি দ্বারা কী বোঝানো হ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর